সোফায় বসে এমন পোজ দিলেন মোনালিসা, মন কেড়েছে ভক্তদের

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা যায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালোই সক্রিয়। প্রায় রোজই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল সাইটে তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। তার শেয়ার করা যেকোনো পোস্টই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। তার আসন্ন নতুন ওয়েব সিরিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। আর তার জন্যই এদিন ‘মুন সাইন’ স্টুডিওতে গিয়েছিলেন অভিনেত্রী। শেয়ার করা ছবিগুলি আপাতত ভাইরাল। রইল সেই ছবিগুলি।

সম্প্রতি অভিনেত্রী নিজের বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে। একসাথে ৫’টা ছবি শেয়ার করেছেন তিনি। উল্লেখ্য, ‘মুন সাইন’ স্টুডিওতে এই ফটোশুট করেছেন অভিনেত্রী। ছবিতে স্লিভলেস, ডিপনেক নীল ডিজাইনার পোশাকে দেখা গিয়েছে তাকে। মানানসই মেকাপ, কানের দুল ও লিপস্টিকে সেজে উঠেছিলেন তিনি। তার হালকা হাসি ঘুম উড়িয়েছে তার পুরুষ ভক্তদের। পায়ে ছিল সোনালী রঙের হাই হিল। তার আসন্ন নতুন ওয়েব সিরিজের খাতিরেই এই ফটোশুট করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, খুব শীঘ্রই মোনালিসা অভিনীত ‘ধাপ্পা’ ওয়েব সিরিজটি আসতে চলেছে। সম্ভবত ‘হাঙ্গামা প্লে’তে মুক্তি পেতে চলেছে এই নতুন সিরিজটি। আপাতত অভিনেত্রীর এই ছবিগুলি ২৬ হাজারের বেশি মানুষ পছন্দ করে ফেলেছেন। প্রিয় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার অগণিত ভক্তরাও, তা কমেন্টবক্স দেখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026