নিউজ

৩৯-এ প্রথমবার মা হচ্ছেন, অনিতা বেবি বাম্পের ছবি তুমুল ভাইরাল

চলতি বছরে করোনা মহামারী সকলের জীবন অতিষ্ঠ করে তুললেও অনেক সেলিব্রিটিরা এরই মধ্যে নিজেদের জীবনের পরম খুশির স্বাদ ভোগ করছে। এই স্বাদ হল মা হওয়ার স্বাদ। বাংলায় যেমন কোয়েল মল্লিক থেকে শুভশ্রী, বলিউডে তেমন আনুস্কা শর্মা থেকে আমৃতা রাও সকলেই এই মহামারীর বছরই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন। বিরাট পত্নী ছাড়া ইতিমধ্যে বাকিরা সকলেই সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন। নতুন বছরের প্রথম মাসে বিরাট অনুস্কার সংসারেও আসতে চলেছে নতুন সদস্য। এছাড়াও আরও এক সেলিব্রেটির ঘরে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। সেই খবর ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কথা হচ্ছে স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে হে মহাব্বতে’-র শগুনকে নিয়ে। মানে অভিনেত্রী অনিতা হাসানন্দানি। খুব শীঘ্রই তিনি মা হতে চলেছেন। তাই সম্প্রতি বর রোহিত রেড্ডির সঙ্গে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন অনিতা।

বেবি বাম্পের ছবি পোস্ট করে অনিতা ক্যাপশানে লিখেছেন, ‘পতি পত্নী অউর ও।’ যে ছবিতে খোশ মেজাজে দেখা যাচ্ছে অনিতা ও রোহিতকে।  আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মা হওয়ার জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনিতাকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে রোহিত রেড্ডির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনিতা। বিয়ের ৮ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী অনিতা হাসানন্দানি। মাতৃকালে অনিতার বয়স হতে চলেছে ৩৯। আর এ কথা নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী। এর জন্য অনেক সমালোচনার শিকার হয়েছেন। অনেকেই তার বেশি বয়সে মা হওয়া নিয়ে কটাক্ষ করেছেন। আর এবার এই বেবি বাম্পের ছবি শেয়ার করার পাশাপাশি নিজের বেশি বয়সে মা হওয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

তিনি বলেছেন, ‘এই বয়সেও যখন আমি স্বাভাবিকভাবে মা হচ্ছি, তখন মনে হচ্ছে বয়সটা কোনও বাধাই নয়। তবে বেশি বয়সে মা হওয়ার ক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা ভীষণ দরকার। তাহলেই আর কোনও কিছুকেই বাধা বলে মনে হবে না।’ এভাবেই বেশি বয়সে মা হওয়া নিয়ে সমালোচনার মোক্ষম জবাব দিয়েছেন শগুন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026