নিউজ

অপেক্ষার অবসান হবে, কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন আসবে, আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির মধ্যে স্বস্তির আলো খুঁজে পেয়েছে ব্রিটেন ও রাশিয়া। কারণ, আগামী সপ্তাহ থেকেই দুই দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিন প্রদানের কথা ঘোষণা করেছে দুই দেশের সরকার। ব্রিটেনের ফাইজার এবং রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল এ দেশেও চলছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের বাজারে ভ্যাকসিন আসেনি। কবে আসবে, তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা গিয়েছে। তবে এবার আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ভ্যাকসিনের জন্য, এমনটাই আশার বাণী শোনালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ, শুক্রবার করোনা ভ্যাকসিন নিয়ে এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল এই বৈঠকে করোনা ভ্যাকসিনের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না দেশবাসীকে। কয়েক সপ্তাহের মধ্যে নতুন বছরের শুরুর দিকেই ভারতে ভ্যাকসিন চলে আসবে, একথা জানিয়েছেন মোদি। বিস্তারিতভাবে প্রধানমন্ত্রী বৈঠক শেষে বলেন, ‘বিজ্ঞানীদের ছাড়পত্র পেলেই টিকাকরণ শুরু হয়ে যাবে৷ দেশে এই মুহূর্তে আটটি ভ্যাকসিন তৈরি হচ্ছে৷ প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে রোগী, স্বাস্থ্যকর্মীদের৷ এরপরই ভ্যাকসিনে অগ্রাধিকারের তালিকায় থাকবেন দেশের প্রবীণরা৷’

তবে কোন ভ্যাকসিন সর্বপ্রথম ভারতে দেওয়া শুরু হবে, তা নিয়ে বিস্তারিতভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি এই নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে যে ভ্যাকসিন আসুক না কেন, তাতে দেশবাসী নিশ্চিন্ত হবে বলেই আশাবাদী কেন্দ্রীয় সরকার। এখন কবে, কোন ভ্যাকসিন সর্বপ্রথম আসে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026