বিনোদন

মা হলেন অনিতা হসনন্দানি, পুত্রসন্তানকে শুভেচ্ছায় ভরালেন নেটিজেনরা

অবশেষে মা হলেন অভিনেত্রী অনিতা হসনন্দানি (Anita Hasnandani)। এদিন মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে জন্ম হল অনিতার পুত্রসন্তানের। অনিতার স্বামী রোহিত রেড্ডি (Rohit Reddy) সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের জন্মসংবাদ শেয়ার করেছেন। এরপর থেকেই তাঁর কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের শুভেচ্ছাবার্তায়। রোহিত জানিয়েছেন মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

তবে নবজাতকের ছবি শেয়ার করেননি রোহিত। তিনি অনিতার প্রেগনেন্সি ফটোশুটের ছবি রিপোস্ট করে পুত্রসন্তানের জন্মের খবর জানিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, অনিতার কপালে চুম্বন করছেন রোহিত। রোহিত ও অনিতাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী সমীরা রেড্ডি (Samira Reddy) লিখেছেন, রোহিত ও অনিতার নতুন জীবন শুরু হল। কমেডিয়ান ভারতী সিং (Bharati singh) রোহিত ও অনিতাকে অভিনন্দন জানিয়েছেন।

টেলিকুইন একতা কাপুর (Ekta kapoor) অনিতার খুব ভালো বন্ধু। বালাজী টেলিফিল্মস-এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অনিতা। একতা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে অনিতার মা হওয়ার কথা শেয়ার করে বলেছেন, এটি তাঁর জীবনের একটি অপূর্ব সুন্দর মুহূর্ত।

Anirban Kundu

Recent Posts

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026

ব্যাট ছেড়ে কুকুরকে কোলে! IPL শুরুর আগেই মানবিক মুহূর্তে ভাইরাল ভারতীয় ক্রিকেটার, দেখুন VIDEO

আইপিএল শুরুর ঠিক আগেই এমন একটি ভিডিও সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবেগপ্রবণ…

March 27, 2026

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026