রাজ্য

“কে প্রার্থী দেখবেন না, সব কেন্দ্রে আমি প্রার্থী”, ২০১৬ স্ট্র্যাটেজিতে ভর করে বার্তা মমতার

একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে। তাই এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছে। দলবদল ইস্যুতে জর্জরিত ঘাসফুল শিবিরকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে দলের জন্য প্রচার করছেন। আসলে এবারের বিধানসভা নির্বাচনে যে তৃণমূল বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। সেই লড়াইয়ে জিততে মুখ্যমন্ত্রী আবারও এই বছরে ২০১৬ সালের স্ট্র্যাটিজি নিতে চলেছেন। কি মুখ্যমন্ত্রী সেই মাস্টার স্ট্যাটিজি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মালদার একটি জনসভায় উপস্থিত থেকে সরাসরি বার্তা দিয়েছেন, “কে প্রার্থী হল সেটা দেখার দরকার নেই। এই ভোট আমার ভোট। রাজ্যের মোট ২৯৪ টি আসনের প্রার্থী হয়ে দাঁড়াবো আমি।” কিন্তু কেন এমন বললেন মুখ্যমন্ত্রী? আসলে দলীয় নেতা থেকে শুরু করে বিরোধীরা অব্দি সবাই জানে বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রীর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অন্যান্য সবার থেকে অনেক বেশি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বিধানসভা নির্বাচনে এক্স ফ্যাক্টর এর মত কাজ করে যেতে পারে ২০১৬ সালের মতো।

এছাড়াও বর্তমান শাসকদল দলবদল ও দলীয় নেতাদের দলের বিরুদ্ধে গলায় সুর তোলার সমস্যায় জর্জরিত। এই মুহূর্তে অনেক তৃণমূল নেতা-কর্মী সারোদা নারোদা ইত্যাদি চিটফান্ড মামলায় জড়িয়ে আছে। এর আগেও যখন ২০১৬ সালে গোটা দল প্রায় নারদা কাণ্ডে জড়িত ছিল তখন মুখ্যমন্ত্রী নিজে ২৯৪ কেন্দ্রের প্রার্থী বলে ভোট বৈতরণী পার করে দিয়েছিল। সেইমতো চলতি বছরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো স্ট্যাটিজি নিয়ে বাংলায় জয়লাভ করার পথ প্রশস্ত করতে চাইছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026