বলিউড

দ্বিতীয় বিয়ে করবেন অঞ্জনা সিং? যশ কুমারের সঙ্গে বিচ্ছেদের পর নীরবতা ভাঙলেন অভিনেত্রী

অঞ্জনা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। অভিনেত্রীর বিয়ে থেকে বিচ্ছেদ সবটাই চর্চিত মিডিয়ার পাতায়। সম্প্রতি আবারো মিডিয়ার সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত হচ্ছেন তিনি। প্রশ্ন উঠেছে তার বিয়ে নিয়েও। খুব সম্প্রতি সেই নিয়েই প্রকাশ্যে নীরবতা ভেঙেছেন অভিনেত্রী। আর সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে।

২০১৮ সালে ভোজপুরি অভিনেতা যশ কুমারের সাথে বিচ্ছেদের পর থেকেই নিজের মেয়েকে নিয়ে আলাদা থাকেন অভিনেত্রী। বিচ্ছেদের পর থেকে তার আর কোন সম্পর্কের কথা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে অভিনেত্রীর সাথে বিচ্ছেদের পরেই তার প্রাক্তন স্বামী যশ কুমার নিজের বান্ধবী নিধি ঝাঁয়ের সাথে নিজের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন। তিনিও ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। কিন্তু সেইসময় কোভিড পরিস্থিতির কারণে বিবাহবন্ধনে আবদ্ধ হতে না পারলেও, ২০২২’এই সেই পর্ব সেরে ফেলেছেন তারা। অবশ্য সেকথা এখন অজানা নয় কারোরই।

সম্প্রতি অভিনেত্রীকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জবাবে নীরবতা ভেঙেছেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি নিজের কাজ ও মেয়েকে নিয়েই ভালো রয়েছেন। ভবিষ্যতের কথা এখনই কিছু ভাবছেন না তিনি। বলাই বাহুল্য, নিজের এই বক্তব্যের মাধ্যমে এখনই অন্য কোনো সম্পর্কে জড়ানো কিংবা বিয়ের প্রসঙ্গকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, একাধিক তথ্য অনুযায়ী অঞ্জনা সিং ও যশ কুমারের বিচ্ছেদের জন্য নিধি ঝাঁকেই দায়ী করা হয়। এর আগে পর্যন্ত অঞ্জনা সিং ও যশ কুমার ছিলেন পর্দার অন্যতম সেরা জুটি। তাদের পর্দায় একসাথে দেখতে পছন্দ করতেন দর্শকরাও। তবে বিবাহ বিচ্ছেদের পর সেভাবে আর পর্দায় একসাথে দেখা যায়নি তাদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026