Weather Update: মার্চের শুরুতেই ৩৫ অতিক্রম, আসছে ভয়ংকর গরম, বিরাট পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

মার্চের শুরুতেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। আপাতত দিন এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও মার্চের শুরু থেকে কিছুটা হলেও বৃদ্ধি পেতে শুরু করবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। জেলায় জেলায় রাতে এবং সকালে মনোরম পরিবেশ রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হচ্ছে। পাশাপাশি আদ্রতা জনিত অস্বস্তি রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং আগামী কয়েকদিনের মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া থাকবে এবং মার্চের প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার আগে দক্ষিণবঙ্গের উপকূল এবং পুবের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়া এবং দক্ষিণা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিমের বাতাস বইতে পারে। এর ফলে পশ্চিম দিকে জেলাগুলিতে এখনই রাতে এবং সকালে দিকে হালকা শীতের অনুভূতি হতে পারে। মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম থাকবে কলকাতা এবং সংলগ্ন বেশ কিছু এলাকায়।

কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় সামান্য আদ্রতা জনিত অস্বস্তি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা হবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রার প্রায় দুই ডিগ্রী সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৪ শতাংশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026