বিনোদন

Anju Ghosh: ২২ বছর পর ফের অভিনয় জগতে কামব্যাক করছেন ‘বেদের মেয়ে জোৎস্না’র অঞ্জু ঘোষ!

মনে আছে অঞ্জু ঘোষকে? নব্বইয়ের দশকে সুপারডুপার হিট ‘বেদের মেয়ে জোৎস্না’ সিনেমার৷ নায়িকা। আরও অনেক সিনেমাতেই অভিনয় করেছেন অঞ্জু ঘোষ । কিন্তু, আজও বাংলা সিনেমাপ্রেমীরা তাঁকে মনে রেখেছেন ‘বেদের মেয়ে জোৎস্না’ হিসাবেই। ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। দুই বাংলার মানুষের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই সিনেমা। এই সিনেমাতে নিজের সুদক্ষ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন ঢালিউড অঞ্জু ঘোষ। পরে টলিউডেও একই নামের ছবি তৈরি হয়েছিল। এদেশে অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করেছিলেন টলিউড অভিনেতা চিরঞ্জিত। 

এই ছবি ছাড়াও বাংলাদেশের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। শুধু ঢালিউড নয় পাশাপাশি টলিউডেরও একাধিক ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে সেই অঞ্জু ঘোষ সিনেমা ছেড়েছেন অনেক বছর। এমনকী বাংলাদেশও ছেড়েছেন প্রায় ২৩ বছর আগে। ১৯৯৮ সালে বাংলাদেশ ছেড়ে তিনি পাকাপাকি চলে আসেন কলকাতায়। এখন এই ঢালিউড অভিনেত্রী থাকেন সল্টলেকে ভারতীয় নাগরিক হিসাবেই। অনেক বছর ধরেই টলিউড আর ঢালিউড ইন্ডাস্ট্রির থেকে দূরত্ব বজায় রেখেছেন অঞ্জু দেবী। প্রায় ২২ বছর পরে, গত বৃহস্পতিবার, ওপার বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে ঢাকা গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানে এফডিসিতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সিনেমা জগতে তাঁর বিশেষ অবদানের জন্য ওই সমিতির আজীবন সদস্য করা হয়েছে এই অভিনেত্রীকে। 

বাংলাদেশের এই জনপ্রিয় ছবি ‘বেদের মেয়ে জোৎস্না’য় অভিনেতা ছিলেন ইলিয়াস কাঞ্চন। তিনিও গতকাল ঢাকার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সেখানেই এদিন অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চনের নতুন ছবি ‘জোৎস্না কেন বনবাসে’র ঘোষণা হয়েছে। আর এই ছবির প্রযোজনায় নাদের খান। এদিন অঞ্জু ঘোষকে নিয়ে আরও একটি নতুন ছবির ঘোষণা করেন শহীদুল হক খান। ‘বেদের মেয়ে জোৎস্না’ সিনেমা মুক্তি পাওয়ার ছয় বছর পর কোনো এক অজ্ঞাত কারণে বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন অঞ্জু।

প্রায় ২২ বছর পরে নিজের দেশে ফিরে তিনি জানান, দেশ ছাড়ার বিষয়ে তার মধ্যে কোনও অভিমান বা ক্ষোভ নেই। অভিনেত্রীর কথায়, ‘আমি বাংলাদেশে ফিরব। আমাকে ফিরতেই হবে। যেসব আনন্দের খবর শুনছি আর ইন্ডাস্ট্রির এমন অবস্থা, আর তাতে আমি ফিরে আসব।’ অঞ্জু এদি। আরও বলেন, ‘আমার কোনদিনও কারোর প্রতি ক্ষোভ ছিল না। ফলে বিশেষ কোনও কারণ বা ব্যক্তির কারণে আমি দেশ ছেড়ে যাইনি। মজার বিষয় হল, আমি কলকাতায় দু’দিনের জন্য গিয়েছিলাম। সেখানে আমার মা থাকতেন। দু’দিনের জন্য গিয়ে সেখান থেকে আর বের হতে পারছি না। এরপর সেখানে সিনেমার পর সিনেমা করতে লাগলাম। তবে এর পেছনে আর কোন কিন্তু নেই।’

একসময় দুই বাংলা মিলিয়ে মোট ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। এদিন নিজের মাতৃভূমি বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানান নায়িকা। অভিনয় না করলেও নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখেন তিনি। অভিনেত্রীর এই কামব্যাকে বেশ খুশি হয়েছেন অনুগামীরা। বহু সিনেপ্রেমীরা উচ্ছ্বসিত অঞ্জু দেবীকে নতুন করে দেখার জন্য।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026