বলিউড

Kapil Sharma’s co-actor: কেন আত্মহত্যার চেষ্টা কপিল শর্মার সহকর্মীর!

এই করোনা আবহে অভিনয় জগতের অনেকেই কাজ হারিয়েছেন। এই দু’বছরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন অনেক ছোটখাটো অভিনেতাই। এদিক ওদিক ঘুরেও কাজ পাচ্ছেন না অনেকেই। তাদের মধ্যে অন্যতম হলেন তীর্থানন্দ রাও। বর্তমান পরিস্থিতিতে কাজ না পাওয়ার জন্যই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

জানা গেছে একসময় কপিল শর্মার সহকর্মী ছিলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে চরম অর্থকষ্টে ভুগছিলেন তীর্থানন্দ, সেকথা নিজেই জানিয়েছেন। তিনি আত্মহত্যা করেছেন একথা ঠাওর করতে পেরেই আশেপাশের প্রতিবেশীরা তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেন। সুস্থ হয়ে যাওয়ায় পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি ধারের দেনায় ডুবে রয়েছেন। এমনকি তার পরিবারের লোকজনও তার সাথে কেউ সম্পর্ক রাখেন না।

জানা গেছে, তীর্থানন্দ অসুস্থ থাকাকালীন তাকে কেউ হাসপাতালে দেখতে পর্যন্ত আসেননি। অভিনেতার মা ও ভাই তার সাথে ঐ একই আবাসনে থাকেন, কিন্তু একে অপরের সাথে মুখ দেখাদেখি নেই। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর ইতিমধ্যেই অন্য আরেকটা বিয়ে করেছেন। এমনকি তার মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। বলাই বাহুল্য, সবদিক দিয়েই রীতিমতো জর্জরিত হয়ে রয়েছেন তীর্থানন্দ রাও।

একটা সময় কপিল শর্মার সাথে কাজ করার সুযোগ এসেছিল তীর্থানন্দের। তিনি নিজে তার সাথে কাজ করার অফার দিয়েছিলেন তাকে। জানা গেছে, সুনীল গ্রোভারের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর তার শোতে কাজ করার জন্য কপিল শর্মা অফার দিয়েছিলেন তীর্থানন্দকে। কিন্তু সেই সময় তিনি একটি গুজরাটি ছবিতে কাজ করছিলেন বলে তিনি সেই কাজের অফারটি নিতে পারেননি। এমনকি সাক্ষাৎকারে তিনি এও জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি কপিল শর্মার কাছে যাবেন কাজের সন্ধানে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026