বিনোদন

এক বাড়িতে থাকবেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা ও রিয়া

গত এক বছর আগে একড়ি খবর সকলকে শিউরে তুলেছিল সুশান্তের আত্মঘাতীর খবর। সুশান্তের মৃত্যুর পর গ্ল্যামার দুনিয়ার যে দুই নায়িকা সবচেয়ে বেশি শিরোনামে থেকেছেন, তাঁরা দুইজনেই অভিনেতার সবচেয়ে কাছের ছিলেন। নিঃসন্দেহে তাঁরা হলেন রিয়া চক্রবর্তী আর অঙ্কিতা লোখান্ডে।সুশান্তের মৃত্যুর পর দুজনেই ভেঙ্গে পড়ে ছিলেন। তবে রিয়াকে সুশান্ত সিং রাজপুত মামলা মূল অভিযুক্তও হিসেবে সবাই কাট গড়াতে দাঁড় করায়। জীবিত থাকাকালীন সুশান্ত কোনওদিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে সরাসরি না বললেও পাপারিজ্জদের ক্যামেরায় বহুবার ধরা পড়েছে।

সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই সুশান্তের গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেম কাহিনি সকলেরই জানা৷ প্রায় সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, কিন্তু ভুল বোঝাবুঝি না বাড়ার জন্য ২০১৬ সালে ভেঙে যায় মানব আর অর্চনার রিল স্টোরি। এরপর অভিনেতার জীবনে বহু জন এসেছে তবে অঙ্কিতার মতো ভালোবাসা কারোর থেকে পাননি। তবে সুশান্তের মৃত্যুর জন্য অঙ্কিতা রিয়াকে দায়ী ও করেছিলেন। জাস্টিস ফর সুশান্ত ক্যাম্পেন ও শুরু করেছিলেন। কিন্তু এর মাঝে বলিপাড়াতে গুঞ্জন নাকি
এক ছাদের তলায় থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে।

বিগ বসের ১৫ নম্বর আসন্ন সিজনের জন্য নাকি অফার গিয়েছে সুশান্তের দুই বান্ধবীর কাছেই। এতদিন যা বলার দুজনে সাক্ষাৎকারে জানিয়েছেন। এবার এক বাড়িতে থেকে কি মুখোমুখি হওয়ার পালা সুশান্তের দুই প্রাক্তন বান্ধবীর? তবে দুজনেই এই সিজনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে। দুজন একসাথে হবে কিনা তা পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের উপর।তবে বলাবাহুল্য অঙ্কিতা লোখান্ডে আর রিয়া যদি বসের এক ঘরে থাকে তাহলে নানান তর্ক-বিতর্কে ভরপুর শো-তে থাকবেন। আর এই দুই বিতর্কিত ব্যক্তিত্বর জন্য শোয়ের টিআরপি যে চড়চড়িয়ে বাড়বে তা নিয়ে কারোরই সন্দেহ নেই। 

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর প্রয়াত অভিনেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা, এমনকি অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছে। তবে এখন অভিনেত্রী নিজের বর্তমান বয়ফ্রেন্ড ভিকির সাথে সুখে শান্তিতে আছেন। আর রিয়াও এখন কিছুদিন করাদের কাটিয়ে কিছুদিন অন্তরালে থেকে নিজের কাজে মন দিতে চান। শোনা যাচ্ছিল, কাজ খুঁজছেন রিয়া চক্রবর্তী, এ কথা নতুন নয়। বলিউডে সুশান্ত প্রেমিকা যে কাজ পাচ্ছেন না, সে খবরও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। মাস খানেক আগে দক্ষিণী ইন্ড্রাস্টিতে কাজের খোঁজে হায়দরাবাদ পর্যন্ত গিয়েছিলেন রিয়া। সেখানে নাকি বেশ কিছু প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও হয়েছে তাঁর। তবে কোনো কাজ এখনো পাননি অভিনেত্রী।

সূত্রের খবর, অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১ এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত, মহসিন খান, পার্থ সামথান, ক্রুশ্না অভিষেকসহ অনেকেই। শুধু তারকা নয়, এই সিজনে অংশগ্রহণ করতে পারে একজন সাধারণ মানুষ।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026