পলিটিক্স

রাজ্য বিজেপির বৈঠকে অনুপস্থিত কৈলাস বিজয়বর্গীয়, রাজনৈতিক মহলে জোর জল্পনা

২৯ জুন হতে চলেছে রাজ্য বিজেপির একটি ভার্চুয়াল বৈঠক, কিন্তু সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকে উপস্থিত থাকবেন না বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। শুধুমাত্র কৈলাস না, বিজেপির আরও বেশ কিছু নেতা যেমন – শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন এই বৈঠকে অনুপস্থিত থাকতে চলেছেন। এই বৈঠকে আলিপুরদুয়ার জেলা সভাপতির নাম ঘোষিত হতে পারে। কিছুদিন আগেই আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগদান করায় সেই পদ এখন খালি রয়েছে। এই বৈঠক থেকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির জন্য উপযুক্ত নাম ঠিক হবে।

কিন্তু এই বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় কেন যাচ্ছেন না? ভোটে ভারতীয় জনতা পার্টির ভরাডুবির পর থেকেই রাজ্যে দেখা যায়নি কৈলাস বিজয়বর্গীয় কে। শোনা যায় তিনি তার নিজের রাজ্য মধ্যপ্রদেশ ফিরে গিয়েছেন। এছাড়াও কিছুদিন আগে তার নামে বেশ কিছু পোস্টার পড়েছে যেখানে তাকে টিএমসি সেটিং মাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। রাজ্য বিজেপির কার্যালয় ৬ নম্বর মুরালিধর লেনে এই পোস্টার দেখা গিয়েছিল। শুধু এখানেই নয় এয়ারপোর্ট এবং হেস্টিংস কার্যালয়ের বাইরে ওই ধরনের পোস্টার ছড়িয়ে থাকতে দেখা যায়।

এই সমস্ত পোস্টারে লেখা ছিল গো ব্যাক। শুধু তাই নয় সপ্তাহ খানেক আগে এক বিজেপি কর্মীর একটি টুইটকে হাতিয়ার করে বিজেপি নেতা তথাগত রায় কৈলাসের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন। সোশ্যাল মিডিয়াতে একটি টুইটের রিটুইট করে তথাগত রায় কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করেন। সেই টুইটে কর্মী কৈলাস বিজয়বর্গীয়কে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে চলে যাবার বার্তা দিয়েছিলেন। মুকুল যখন বিজেপিতে ছিলেন তখন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে তার সখ্যতা ছিল বেশ ভালো। কিন্তু, মুকুল তৃণমূলে চলে যাওয়ার পরেই কৈলাস এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বহু বিজেপি নেতা। তথাগত তো সরাসরি তার টুইটে কৈলাসকে তৃণমূলে চলে যাওয়ার কথা বলেন। এছাড়াও কৈলাসকে তিনি বোকা বেড়াল বলে সম্বোধন করেন।

ভারতীয় জনতা পার্টির অন্দরে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় সখ্যতা নিয়ে সকলে অবগত। কিন্তু দিন দিন মুকুল রায় বিজেপির জন্য সবথেকে বড় কাঁটা হয়ে উঠছিলেন। মুকুলের তৃণমূলে যোগদান করার পর সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। আর এবারে ভারতীয় জনতা পার্টির প্রধান সমস্যা হলো মুকুলের বন্ধু কৈলাস। দিন কয়েক হলো কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। বহু বৈঠকে তাকে দেখা যাচ্ছে না, এমনকি সামনাসামনি ভারতীয় জনতা পার্টি কে নিয়ে কোন কথা বলতে শোনা যাচ্ছে না তাকে। তাই মুকুলের পর এবার কৈলাস বিজয়বর্গীয় হয়ে উঠেছেন বিজেপির জন্য সবথেকে বড় কাঁটা। এখন এটাই দেখার, কৈলাস বিজয়বর্গীয় কি বিজেপিতে আবারো নিজের জায়গা ফিরে পান নাকি মুকুলের মতো তৃণমূলে যোগদান করেন!

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026