বলিউড

বরের কোলে বসেই ছবি তুললেন অঙ্কিতা, বোল্ড লুকেই জাহির করলেন ভালোবাসা

গতবছর থেকেই তারকা জগতের একাধিক তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন। সম্পর্কে জড়ানোর পর থেকেই নিজেদের রসায়নের খাতিরে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতেন তারা। বিয়ের পরেও তার অন্যথা ঘটেনি। আরো বেশি করে চর্চায় থাকতে দেখা যেত তাদের। সকলকে জানিয়ে ধুমধাম করেই মিডিয়ার উপস্থিতিতে একে অপরের সাথে আংটি বদল করেছিলেন তারা। সম্প্রতি আবারও এই তারকা জুটি মিডিয়ার চর্চার আলোয় উঠে এসেছে নিজেদের মাঝের রসায়নের জন্য।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া তারকাদের সাথে নেটিজেনদের মেলবন্ধনের অন্যতম মাধ্যম। বলাই বাহুল্য, নেটদুনিয়ায় এই দুইজনই ভীষণভাবে অ্যাক্টিভ। অভিনেত্রীর স্বামী ভিকি জৈন পেশায় একজন ব্যবসায়ী। একে অপরের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকেই তাদের একটা আলাদা ভক্তমহল গড়ে উঠেছে। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একে অপরের প্রতি ভালোবাসা জাহির করতে দেখা গিয়েছে তাদের। রইল ছবি।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে অফ-শোল্ডার, ব্যাকলেস, ডিপনেক, সাইড স্লিটেড, চকচকে সি-গ্রীন পোশাকে দেখা গিয়েছে। অন্যদিকে ভিকি জৈনকে সাদা শার্ট, কালো ব্লেজার-প্যান্ট ও বো’তে দেখা গিয়েছে। কখনো ভিকির কোলে বসে, আবার কখনো এক অপরকে জড়িয়ে ধরে তুলেছেন ছবি। তাদের চোখেমুখে এক অপরের প্রতি ভালোবাসা ছিল স্পষ্ট। সম্প্রতি দুজনে একসাথে বেস্ট জোড়ি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। সেই সুখবর জানানোর পাশাপাশি নিজেদের এই বোল্ড ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের ভক্তমহলের সাথে শেয়ার করে নিয়েছেন তারা। পাশাপাশি তারা এটাও জানিয়েছেন, তারা খুশি হয়েছেন অ্যাওয়ার্ড পেয়ে। তবে বেশি খুশি হয়েছেন একসাথে এই অ্যাওয়ার্ডটি জিততে পেরে। আপাতত, এই খবরে খুশি তাদের ভক্তরাও। কমেন্টবক্সও ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়, যা দেখে খুশি এই তারকা জুটিও।

Devparna Acharya

Recent Posts

প্যান কার্ডের নিয়মে বড় বদল, পোস্ট অফিসে টাকা জমা-তোলায় মানতে হবে নতুন শর্ত

পোস্ট অফিসে (India Post) টাকা লেনদেন করেন বা বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন? তাহলে এবার…

May 16, 2026

নবম শ্রেণী থেকে ৩টি ভাষা বাধ্যতামূলক! বড় বদল আনল CBSE বোর্ড

দেশের স্কুল শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটল CBSE বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ জুলাই…

May 16, 2026

নবম শ্রেণী থেকে ৩টি ভাষা বাধ্যতামূলক! বড় বদল আনল CBSE বোর্ড

দেশের স্কুল শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটল CBSE বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ জুলাই…

May 16, 2026

তৃতীয় সন্তানে ৩০,০০০ ও চতুর্থ সন্তান হলে ৪০,০০০ টাকা! বড় ঘোষণা রাজ্য সরকারের

কার্যত দ্রুত হারে কমছে রাজ্যের জনসংখ্যা (Population)। আর সেই কারণেই জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে বড়…

May 16, 2026

রবিবার বন্ধ নয় বিদ্যাসাগর সেতু! সিদ্ধান্ত বদল কলকাতা ট্রাফিক পুলিশের

রবিবার বন্ধ রাখা হচ্ছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। এ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি কলকাতা ট্রাফিক…

May 16, 2026

সপ্তম পে কমিশনে বেতন বাড়তে পারে ৫২ হাজার টাকা! বড় আশায় বাংলার সরকারি কর্মীরা

রাজ্যে সরকার বদলের পর থেকেই নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। নির্বাচনী…

May 16, 2026