খেলা

IND vs ENG: আন্ডারসনের বিরুদ্ধে ঋষভ পন্থের চরম ঔদ্ধত্য, মুহূর্তেই ভাইরাল ভিডিও

গতকাল থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন ঋষভ পন্থ। ভারতের যখন চরম ব্যাটিং ব্যর্থতা ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন ভারতের তরুণ সহ অধিনায়ক ঋষভ পন্থ। ইংরেজ বাহিনীর সামনে ১৪৬ রানের ঝাঁ চকচকে ইনিংস উপহার দেন তিনি। যেখানে ভারতের প্রথম সারির সমস্ত ব্যাটসম্যান ব্যাট হতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেখানে ঋষভ পন্থের ধৈর্য নজর কেড়েছে সকলের।

তবে গতকাল ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে চরম ঔদ্ধত্য দেখিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। যখন ইংলিশ বোলারদের বিধ্বংসী বোলিংয়ে রীতিমতো সংকুচিত হয়ে পড়েছে ভারতীয় দল ঠিক তখনই জেমস আন্ডারসনকে এক হাতে নিতে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন ঋষভ পন্থ। গতকাল ৪৭.৩ ওভারে অ্যান্ডারসনের লাইন-লেংথ বিগড়ে দিতে রিভার্স সুইপ মারেন পন্থ। স্লিপের উপর গিয়ে রিভার্স সুইপ মারেন। যদিও ব্যাটে-বলে সঠিকভাবে সংযোগ না ঘটায় মাত্র দুই রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঋষভ পন্থকে।

তবে জেমস আন্ডারসনের বিরুদ্ধে ঋষভ পন্থের পরিকল্পনা বাস্তবে পরিণত হয় তার পরের বলেই। ৪৭.৪ ওভারে আন্ডারসন নিজের লাইন-লেংথ হারিয়ে লিগের স্টাম্পের বাইরে বোলিং করেন। এরপর ঋষভ পন্থের সেই আগ্রাসী শর্টের ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। গত বছর ভারতের মাটিতে অ্যান্ডারসনকে রিভার্স সুইপ মেরেছিলেন ঋষভ পন্থ, সেই কথা ক্রিকেট প্রেমীদের মনে পড়ে যায়। দুটি শর্টের ছবি পাশাপাশি বসিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন তারা।

গতকাল সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংরেজ বাহিনীর আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দেন ভারতের প্রথম সারির সমস্ত ব্যাটসম্যান। তবে মিডিল ওর্ডারে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার মধ্যে মধুর পার্টনারশিপ গড়ে ওঠে। মূলত তাদের দুজনের রানের উপর ভিত্তি করে ভারত ৩ শত রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। ১৪৬ রানে ঋষভ পন্থ সাজঘরে ফিরলেও প্রথম দিন শেষে ব্যক্তিগত ৮৩ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র যাদেজা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026