বিনোদন

কাছের মানুষকে হারালেন অঙ্কুশ, শোকে ভেঙে পড়লেন অভিনেতা

সম্প্রতি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen) হারালেন নিজের শুটিং স্পটের বন্ধু বাপ্পাদা (Bappa)-কে। অঙ্কুশ জানিয়েছেন, বাড়ির বাইরে নিজের বাবার মতোই তাঁর খেয়াল রাখতেন বাপ্পাদা। অঙ্কুশ ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেছেন, বাপ্পাদার সঙ্গে তাঁর দশ বছরের সম্পর্ক। এমনকি শুটিংয়ের সময় অঙ্কুশের ঘাম মুছিয়ে দিতেন বাপ্পাদা। শুটিংয়ের সময় অঙ্কুশের জন্য জল, ওষুধ সবকিছুর খেয়াল রাখতেন বাপ্পাদা। ঐন্দ্রিলাও ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেছেন, তাঁর সঙ্গেও দাদা-বোনের সম্পর্ক ছিল বাপ্পাদার।

কিছুদিন আগেই অঙ্কুশ কিনেছেন নতুন বিলাসবহুল গাড়ি। অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ছবি শেয়ার করে জানিয়েছেন, এই গাড়িটি কেনার স্বপ্ন তিনি বহুদিন ধরেই দেখেছিলেন। এই কারণে গাড়িটি কিনতে পেরে অঙ্কুশ অত্যন্ত খুশি। তবে গাড়ির সাথে তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার ছবি শেয়ার করতে ভোলেননি তিনি। মুকুন্দপুরে উত্তলিকা অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন অঙ্কুশ। তবে তাঁরা কবে থেকে ওই ফ্ল্যাটে থাকবেন, তা বলতে পারেননি তিনি। কারণ ফ্ল্যাটের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের নতুন অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল হয়েছে। ছবি শেয়ার করে অঙ্কুশ জানিয়েছেন, তিনি নতুন বাড়িতে প্রবেশ করে নতুন জীবনের শুরু করতে চলেছেন। তিনি জানিয়েছেন, অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারের কথা অনুযায়ী তাঁদের বিয়ের দিন ঠিক করা হবে। তবে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের শুরু থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর(Madhurima Goswami) সঙ্গে বিয়ে হয়েছে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)-এর। টুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ। শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লিখেছেন, তিনি অনির্বাণকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। সুতরাং খুব তাড়াতাড়ি তিনিও ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান।

অঙ্কুশের এই টুইট ঘিরে টলিপাড়ায় শুরু হয়ে গেছিল গুঞ্জন। বহুদিন ধরেই টেলি অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো। এর আগেও কয়েকবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর শোনা গেলেও পরে দেখা গিয়েছিল তা গুজব। কিন্তু এই বছর হঠাৎ করেই সেলিব্রিটিরা অনেকেই বিয়ের পিঁড়িতে বসছেন। সুতরাং নেটিজেনদের একাংশের বুঝতে পেরে গিয়েছিলেন, অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে তাঁর ও ঐন্দ্রিলার বিয়ের ইঙ্গিত দিয়েছেন। 12 ই ফেব্রুয়ার মুক্তি পেয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ফিল্ম ‘ম্যাজিক’। এই প্রথম রূপোলি পর্দায় জুটি বাঁধলেন এই জুটি। এছাড়াও 2021 সালে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির পরপর চারটি ফিল্ম আসতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026