একুশের বিধানসভা নির্বাচনের আগে টলিউড যেন তৃণমূল ও বিজেপিতে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে যেমন বিজেপিতে যোগদান করছে ঠিক অন্যদিকে আরেকদল যোগদান করছে ঘাসফুল শিবিরে। আজ তৃণমূলে যোগদান করেছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee)। সে আজকে তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কিন্তু এবার বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছে যে ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)।
দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করতে পারে এই খবরে চরম শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতি তথা টলিউড মহলে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই অভিনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে একান্তে বৈঠক করেছেন। বৈঠকের পরই টলিউড অভিনেত্রীদের তৃণমূলে যোগদান ট্রেন্ড দেখে বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার হয়তো ঘাসফুল সৈনিক হবেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদির সাথে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়ন করবেন “দিদি নাম্বার ওয়ান”। তবে রচনা ব্যানার্জি কবে তৃণমূলে যোগদান করবেন, সেই নিয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে টলিউডে রাজনীতির রং লেগেছে। ছোট মাপের কলাকুশলী থেকে শুরু করে তাবড় তাবড় ডিরেক্টর ও অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে পা রাখছেন। বেশ কয়েকদিন আগে ধারাবাহিক অভিনেতা অভিনেত্রীরা যেমন রনিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, সৌপ্তিক চক্রবর্তী প্রমুখরা তৃণমূলে যোগদান করেছিল। আবার কিছুদিন আগে ঘাসফুল শিবিরে পা রেখেছেন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, মানালি দে, সৌরভ দাস প্রমুখ। এবার হয়তো দিদির শিবিরে যোগদান করবেন রচনা ব্যানার্জি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…