বিনোদন

বিয়ে করতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা, বিয়ের সময় ঘোষণা করলেন জনপ্রিয় জুটি

টলিটাউনে কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (oindrila sen)-এর বিয়ের গুঞ্জন। অঙ্কুশের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর ছিল, অঙ্কুশ ও ঐন্দ্রিলা 2021 সালের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এবার অঙ্কুশ ও ঐন্দ্রিলা নিজেরাই ঘোষণা করলেন বিয়ের দিন। তাঁরা জানালেন, চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। অঙ্কুশ জানিয়েছেন, পরিবার তাঁর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণে তিনি বিয়েটাও যতটা তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে চান। তবে করোনা বিধি মেনে নিমন্ত্রিতের সংখ্যা নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন অঙ্কুশ।

কিছুদিন আগেই অঙ্কুশ কিনেছেন নতুন বিলাসবহুল গাড়ি। অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ছবি শেয়ার করে জানিয়েছেন, এই গাড়িটি কেনার স্বপ্ন তিনি বহুদিন ধরেই দেখেছিলেন। এই কারণে গাড়িটি কিনতে পেরে অঙ্কুশ অত্যন্ত খুশি। তবে গাড়ির সাথে তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার ছবি শেয়ার করতে ভোলেননি তিনি। মুকুন্দপুরে উত্তলিকা অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন অঙ্কুশ। তবে তাঁরা কবে থেকে ওই ফ্ল্যাটে থাকবেন, তা বলতে পারেননি তিনি। কারণ ফ্ল্যাটের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের নতুন অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল হয়েছে। ছবি শেয়ার করে অঙ্কুশ জানিয়েছেন, তিনি নতুন বাড়িতে প্রবেশ করে নতুন জীবনের শুরু করতে চলেছেন। তিনি জানিয়েছেন, অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারের কথা অনুযায়ী তাঁদের বিয়ের দিন ঠিক করা হবে। তবে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের শুরু থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামী(Madhurima Goswami)-এর সঙ্গে বিয়ে হয়েছে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)-এর। টুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ। শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লিখেছেন, তিনি অনির্বাণকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। সুতরাং খুব তাড়াতাড়ি তিনিও ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান।

অঙ্কুশের এই টুইট ঘিরে টলিপাড়ায় শুরু হয়ে গেছিল গুঞ্জন। বহুদিন ধরেই টেলি অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো। এর আগেও কয়েকবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর শোনা গেলেও পরে দেখা গিয়েছিল তা গুজব। কিন্তু এই বছর হঠাৎ করেই সেলিব্রিটিরা অনেকেই বিয়ের পিঁড়িতে বসছেন। সুতরাং নেটিজেনদের একাংশের বুঝতে পেরে গিয়েছিলেন, অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে তাঁর ও ঐন্দ্রিলার বিয়ের ইঙ্গিত দিয়েছেন।

কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ফিল্ম ‘ম্যাজিক’। এই প্রথম রূপোলি পর্দায় জুটি বাঁধলেন এই জুটি। এছাড়াও 2021 সালে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির পরপর চারটি ফিল্ম আসতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

ভোটে হারতেই বদল! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, চর্চায় নবান্ন

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…

May 12, 2026

মুখ্যমন্ত্রী হয়েই কড়া পদক্ষেপ! এক ধাক্কায় বন্ধ হচ্ছে ৭১৭টি মদের দোকান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…

May 12, 2026

৪ লাখে গ্রুপ ডি, ৭ লাখে গ্রুপ সি! ফাঁস চাকরি বিক্রির ‘রেট কার্ড’, তোলপাড় বাংলার রাজনীতি

গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…

May 12, 2026

টানা জিতলেও কি প্লে-অফে উঠতে পারবে KKR? সামনে এখন ভয়ংকর কঠিন সমীকরণ!

চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…

May 12, 2026

এক রিচার্জে পুরো বছর ফ্রি টেনশন! রোজ 2.5GB ডেটা দিচ্ছে Jio-র ধামাকাদার প্ল্যান

আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে…

May 12, 2026

বাংলায় চালু বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন ৩ লক্ষ টাকার ঋণ? জানুন আবেদন পদ্ধতি

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক…

May 12, 2026