নিউজ

আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে টিকাকরণ, সকলকে দেওয়ার পরেই ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: আজ, বৃহস্পতিবার (Thursday) সকাল ৯টা থেকে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) পাঁচটি হাসপাতালে করোনা টিকা (Corona Vaccine) দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল এই ৫ হাসপাতালে টিকাদান (Vaccinatiom) চলছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাজধানীর হাসপাতালগুলিতে সব মিলিয়ে পাঁচশ জনকে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরই এখন টিকাদান চলছে। দেশের প্রথম মন্ত্রী হিসাবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার  সকাল পৌনে দশটায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে টিকা নেন তিনি। মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকবলেন, “সাধারণ মানুষ জিজ্ঞেস করছেন, মন্ত্রী,  সংসদ সদস্যরা কেন টিকাটি নিচ্ছেন না, এ কারণেই আজ টিকা নিতে এসেছি।”

জানা গেছে, বিএসএমএমইউতে ২০০ জন, ঢামেকে ১০০ জন, মুগদা হাসপাতালে ১০০ জনের মতো, আর কুর্মিটোলা ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল মিলে আরও ১০০ জনকে এদিন টিকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার যারা টিকা নিচ্ছেন সবাইকে আগামী সাত দিন পর্যবেক্ষণে রাখা  হবে। এরপর আগামী ৭ জানুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে, এমনটাই জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে, বুধবার  বিকেল সাড়ে ৩টে নাগাদ গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা  উদ্বোধন ঘোষণা করার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে বাংলাদেশের ইতিহাসে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

দেশব্যাপী ২০টি সেক্টরের প্রায় এক কোটি ৬৭ লাখ মানুষ অগ্রাধিকারের ভিত্তিতে করোনার ভ্যাকসিন পাবেন বলে সংসদীয় অধিবেশনে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেশের প্রথম পাঁচজনের  টিকা দেওয়া দেখেন হাসিনা। তিনি জানিয়েছেন সবাইকে দিয়েই টিকা নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায়, ‘আগে নিলে বলবে, আগে নিলো কাউকে দিলো না; সবাইকে দিয়ে নেই, তারপর নেবো।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন উপহার পাঠানোর জন্য ফের একবার ভারতের কাছে ধন্যবাদ জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026