একুশে নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের দলবদল শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই তৃণমূল দল বিরোধী কাজ করার জন্য বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmia) দল থেকে বহিষ্কার করেছিল। তবে তখন থেকেই জল্পনা চলছিল এবার তাহলে কি বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগদান করবেন? আজ অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন। তিনি জানিয়ে দিয়েছেন আগামী শনিবার অমিত শাহের সভাতে তিনি আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের নাম লেখাবেন। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন বালি থেকে তিনি এবার গেরুয়া পতাকা প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন।
গত শুক্রবার হঠাৎই সন্ধ্যেবেলা দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গোষ্ঠীকোন্দলের সম্ভাবনার কথা মাথায় রেখে ও দল বিরোধী কার্যকলাপের জন্য বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করেছিল। অবশ্য তাতে ক্ষুণ্ণ হয়নি তিনি। তিনি বলেছিলেন, “আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকজনেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছে। তৃণমূলে যারা আছেন তাদের চেয়ে অন্য দল থেকে আসা লোকেরা বেশি গুরুত্ব পায়। ভালো হলো অনেক বিড়ম্বনায় আমাকে ফেলা হলো না। আসলে দলের মধ্যে উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না। তাদের সরিয়ে দেওয়া উচিত। এই শাসক শিবিরে স্বচ্ছ ভাবমূর্তি লোকেদের জায়গা নেই। তবে যেসব নেতারা নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আছে তাদের ভাবমূর্তি থেকে পর্দা সরিয়ে দেবে সাধারণ মানুষরাই।” এছাড়াও তিনি স্পষ্ট বলেছিলেন, “দল ছারলেও মানুষের জন্য কাজ করব এবং মানুষের পাশে থাকবো।”
প্রসঙ্গত গত শুক্রবার যখন বৈশালী ডালমিয়া কে দল থেকে বহিষ্কার করা হয়েছে তখন বালিতে রীতিমতো উৎসব পরিস্থিতির শুরু হয়েছিল। স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে মিষ্টিমুখ করে উৎসব উদযাপন করেছিল। এই ঘটনার প্রেক্ষিতে যুব তৃনমূলের সাধারণ সম্পাদক কৈলাস মিশ্র বলেছিলেন, “যদি ক্ষমতা থাকে তাহলে বালিতে বিজেপির হয়ে দাঁড়িয়ে যান। আপনি যত ভোটে জিতছেন তার থেকে বেশি ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।” এবার সত্যি সত্যি বৈশালী ডালমিয়া বিজেপি শিবিরে যোগ দিলো এবং হয়তো আগামী নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে বালিতে তৃণমূলের বিরুদ্ধে তিনি ভোটযুদ্ধ করবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…