বিনোদন

এক বিড়াল ছানাকে আদর করে দুধ খাওয়ালেন অভিনেতা অঙ্কুশ! ভাইরাল ভিডিও

অঙ্কুশ হাজরা টলিউডে অন্যতম প্রাণবন্ত অভিনেতাদের মধ্যে একজন। অভিনেতা হবে এই স্বপ্ন নিয়ে বর্ধমানের একটি গ্রাম থেকে কলকাতায় পা রাখেন। দীর্ঘ স্ট্রাগেলের পর টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে আজ পরিচিতি পেয়েছেন। কমিক হোক সিরিয়াস সব চরিত্রেই আজ তিনি সাফল্য পেয়েছেন। সিনেমার মতো রিয়েল জীবনে হাসিমুখে থাকতে বেশি ভালোবাসেন। আর অভিনয়ের পাশাপাশি তুখোড় ডান্সের জন্য টলিপাড়ায় বেশ খ্যাত অভিনেতা। নিজের কুল লুক আর স্টাইলের জন্য মহিলা অনুরাগীর কাছে বেশ হিট তিনি।

অভিনেতার অভিনয়ের যেমন একটি দুর্বলতম জায়গা ঠিক একইভাবে আরো একটি দুর্বলতম জায়গা হল তাঁর বান্ধবী ঐন্দ্রিলা। এদের প্রেমের বয়স ১০ বছর। একজন বড় পর্দাতে কাজ করেছেন তো আর এক জন ছোট পর্দাতে। তবে কোনোদিন এদের প্রেমে বাধা হয়নি। ২০২১ সালে রাজা চন্দের হাত ধরে এই অফস্ক্রিন জুটি অনস্ক্রিন জুটি হিসেবে পর্দাতে ম্যাজিক দেখান যা বেশ হিট হয়। অঙ্কুশ আর ঐন্দ্রিলার প্রেমপর্ব হামেশাই পেজ থ্রির পাতাতে শিরোনামে থাকে। এদের প্রেম, ঝগড়া, খুনসুটি সবই এনজয় করে অনুরাগীরা।

বহু বছরের প্রেমকে এবছরের শেষে পরিণতি দেওয়ার প্ল্যান ছিল। নির্দিষ্ট কোনো দিন না বললেও ডিসেম্বর মাসেই এই জনপ্রিয় জুটি গাঁটছাড়া বাঁধার কথা ছিল।তবে এই মহামারির জেরে এখন সেই প্ল্যান ভেসে যাওয়ার জের। অতিমারির জেরে এখন চারিদিকে আপনজনের মৃত্যু তাই তিনি নিজেদের বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। বিয়ে পিছিয়ে গেলেও একসাথে থাকছেন। গত বছর করোনা আবহে লিভ ইনে থাকা শুরু করেছে করেছেন। নিজেদের দুষ্টু মিষ্টি সম্পর্ক নিয়ে বেশ ভালো আছেন।

অভিনেতা পোষ্যদের খুব ভালোবাসেন। কিছুদিন আগেই একটি কুকুর ছানা দত্তক নিয়েছেন। তাকে আদর করে বাবলা বলে ডাকেন। বাবলার সাথে প্রায়শই নানান মুহূর্ত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে থাকেন। তবে এবারে বাবলা নয় একটা বিড়াল ছানার সাথে সময় কাটাতে দেখা গেল। একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট বিড়ালকে আদর করে দুধ খাওয়াচ্ছেন অঙ্কুশ। বিড়ালের নামকরণ করেছেন মিউ। হঠাৎ মিউ অভিনেতার আবাসনে চলে আসে। তারপর মিউকে আর ছাড়েনা অঙ্কুশ। এই সুন্দর মুহূর্তটি লেন্সবন্দী করেছেন ঐন্দ্রিলা। এই ভিডিও শেয়ার হতে অনুগামীরা লাইকে ভরিয়ে দিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026