রাজ্য

বাড়ির বাইরে বেরোলেই লাগবে ই-পাস, জেনে নিন ই-পাস কি করে পাবেন

করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত রুখতে গতকাল নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ১৫ দিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করেছেন। আজ অর্থাৎ রবিবার ১৬ মে সকাল ৬ টা থেকে লকডাউনের একাধিক বিধি-নিষেধ আরোপ হয়েছে। আগামী ১৫ দিনের জন্য কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকবে বাস, ট্রেন, মেট্রো, ট্যাক্সি, অটো, ফেরি ইত্যাদি সমস্ত পরিষেবা। শুধুমাত্র জরুরী পরিষেবা এবং ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। চলতি বছর ঠিক যেন গত বছরের পুনরাবৃত্তি। এই কড়াকড়ির মাঝে গত বছরের মতোই কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে যে ঘরের বাইরে পা রাখতে হলে ই পাসের প্রয়োজন হবে।

আসলে যে সমস্ত ব্যক্তিরা জরুরী পরিষেবা সাথে যুক্ত বা ই কমার্স সাইটের ডেলিভারির সাথে যুক্ত তারা এই লকডাউনের মধ্যেও বাড়ি থেকে বেরোতে পারবে। তবে তাদের লাগবে ই পাস। এই ই পাস দেওয়া হবে কলকাতা পুলিশের তরফ থেকে। কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে ই পাস দেওয়া শুরু হয়ে যাবে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও রাজ্য পুলিশ ই পাস দেবে। তবে তা সংগ্রহ করতে হবে কলকাতা পুলিশের লিংকে ক্লিক করেই। জরুরী পরিষেবা পাশাপাশি যারা করোনা টেস্ট করাতে যাবেন বা ভ্যাকসিন নিতে যাবেন তাদের জন্য ই পাস জরুরী।

তবে কি করে পাবেন এই ই-পাস? খুব সহজেই পাওয়া যাবে ই-পাস। আপনাকে কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে বা ই-পাস তৈরীর লিংক passkolkatapolice.gov.in এ ক্লিক করতে হবে। সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে অনলাইনে। ফর্ম ফিলাপ হয়ে গেলে আপনার স্মার্টফোনে একটি কিউআর কোড চলে আসবে। রাস্তায় বেরিয়ে নাকা চেকিংয়ে পুলিশ ধরলে সেই কিউআর কোড দেখালেই ছেড়ে দেওয়া হবে। রাজ্য পুলিশের আওতায় বিভিন্ন জেলার ই-পাস করতেও কলকাতা পুলিশের ওয়েবসাইটে আসতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026