খেলা

ছুটি কাটাতে গিয়ে নিয়ম ভঙ্গ, পুলিশ কাছে আটক থাকলেন পৃথ্বী শ

বুধবার সকালে আম্বোলিতে তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-এর গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে করে মুম্বই থেকে কোলহাপুর হয়ে গোয়ার দিকে যাচ্ছিলেন ক্রিকেটার, সাথে ছিল কিছু বন্ধু-বান্ধব। পুলিশ তাঁর গাড়ি আটকে অনুমতি পত্র দেখাতে বললে তা দেখাতে পারেননি পৃথ্বী।

মহারাষ্ট্র সরকার মহামারীর দ্বিতীয় তরঙ্গটি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় ভ্রমণের জন্য একটি পাস পাওয়া বাধ্যতামূলক করেছে। সেটি ছিল না পৃথ্বীর কাছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আম্বোলিতে পুলিশ তাকে থামানোর পর নেটমাধ্যমে অনুমতি পত্রের জন্য আবেদন করেন পৃথ্বী। ১ ঘণ্টার মধ্যে পাস পেয়ে যান তিনি। পরে তাকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং গোয়ার উদ্দেশে রওনা হয়ে যান পৃথ্বী।

কোভিড ১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ স্থগিত হওয়ার পর শ তার শহর মুম্বাইতে ফিরে আসেন। ইংল্যান্ড সফরেও দলে রাখা হয়নি তাঁকে। এদিকে শ্রীলঙ্কা সফরও অনিশ্চিত। এরই মধ্যে হাওয়া বদল করতে বেরিয়ে পড়েছেন পৃথ্বী, যা মোটেই ভালো চোখে দেখছেন না সমর্থকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026