বিনোদন

রাতের কলকাতাতে ঐন্দ্রিলাকে ছাড়া নতুন সদস্যকে নিয়ে বেরিয়ে পড়লেন অঙ্কুশ! রইলো ভিডিও

এইতো দিন ছয়েক আগে অঙ্কুশের বাড়িতে এসেছে ‘নতুন অতিথি’। আর তাঁকে নিয়ে ঘুরতে যাবেনা তা কি হয়? তাই জন্য রবিবার মাঝ রাতে ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়লেন অঙ্কুশ। তবে এবারে অঙ্কুশের সঙ্গী ঐন্দ্রিলা নয় বরং নতুন অতিথি। অভিনেতা নিজেই নিজের ইনস্টাগ্রামে নিজের এই লং ড্রাইভের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুড খোলা নতুন গাড়িতে বসে রয়েছেন অঙ্কুশ। আর হাত স্টিয়ারিংয়ে। রাতের বেলায় মহানগরের ফাঁকা রাস্তায় হু হু করে ছুটে চলেছে সেই গাড়ি।

শুধু কি ছুটছে সঙ্গে অঙ্কুশের ঠোঁটে বেজে উঠেছে ‘পরদেশ’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে দিল দিওয়ানা’। সত্যি অভিনেতার দিল দিওয়ানা। তবে কার জন্য ঐন্দ্রিলা না অন্য কেউ? অঙ্কুশের পরিবারের এই ‘নতুন অতিথি’ আর কেউ নন তিনি হলেন অঙ্কুশের নতুন গাড়ি। কিছুদিন আগে এই গাড়ি কিনে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেদিন অবশ্য অভিনেতার পাশে ছিলেন তাঁর মনের মানুষ আর প্রিয় বন্ধু বিক্রম আর পরিবার। নতুন গাড়ির সাথে সবার একসাথে একগুচ্ছ ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা।

তবে গতকাল এই নতুন গাড়ি চালাতে চালাতে সোনু নিগমের গাওয়া সেই গানের সঙ্গে ঠোঁট মেলানোর অঙ্কুশের এই ভিডিও ইতিমধ্যেই ২৯ হাজারের বেশি অনুগামী ভালোবাসা জানিয়েছেন। হু হু করে ভাইরাল হয় অঙ্কুশের এই কলকাতার নৈশ রাইডিং। অঙ্কুশ নিজের এই অতিথির নামকরণ ও করেছেন। নাম দিয়েছেন বিউটিফুল। অভিনেতার এই বিউটিফুল দেখতে বেশ খাসা। গ্লেশিয়ার সিলভার রঙা এই গাড়ির বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা! অবশ্য অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা এই বিউটিফুলের নাম দিয়েছেন সতীন। তবে এই মিষ্টি সতীনকে বেশ পছন্দ অভিনেত্রীর।

প্রসঙ্গত, সম্প্রতি দেবের আসন্ন ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন অঙ্কুশ। শুটিং শেষে ভ্যানিটি ভ্যানের ভিতর ‘সুইটহার্ট’ বন্ধু দেবের সঙ্গে একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘আমাদের ‘কিশমিশ’ মুহূর্ত। ছবির অংশ হতে পেরে আমি খুশি।সবসময় তোমার প্রতি আমার ভালোবাসা রইল, ভাই’। অন্যদিকে একই ছবি শেয়ার করে বন্ধুকে ভালোবাসা জানিয়েছেন দেব। এছাড়াও অঙ্কুশ আর শুভশ্রী প্রায় ৬ বছর পর বাবা যাদবের বন্ধ হয়ে যাওয়া নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন।

Pritisha Dey

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026