১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার মহিলাদের জন্য এল সবচেয়ে বড় সুখবর। আগামী ১ জুন থেকেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধাও চালু করা হচ্ছে।

নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আরও বেশি আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রত্যেক মহিলাকে মাসে ৩০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সবচেয়ে বড় বিষয় হল, এই প্রকল্পে কোনও জাতভেদ রাখা হচ্ছে না। সাধারণ, তপশিলি জাতি বা উপজাতি— সকল মহিলাই সমানভাবে এই সুবিধা পাবেন বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা এবং SC/ST মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হত। পরে সেই ভাতা বাড়িয়ে যথাক্রমে ১০০০ ও ১২০০ টাকা করা হয়। নির্বাচনের আগে সেই টাকা আরও বাড়িয়ে ১৫০০ ও ১৭০০ টাকা করা হয়েছিল। তবে বিজেপি নির্বাচনী প্রচারে দাবি করেছিল, তারা ক্ষমতায় এলে সেই টাকার অঙ্ক সরাসরি ৩০০০ টাকায় পৌঁছে দেওয়া হবে।

সরকার গঠনের পর থেকেই মহিলাদের মধ্যে একটাই প্রশ্ন ছিল— কবে থেকে মিলবে এই টাকা? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই শুরু হবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া। যদিও এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি, পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে নাকি নতুন করে আবেদন করতে হবে।

এদিকে মহিলাদের জন্য আরও একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে বিজেপির ইশতেহারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। এবার সেই প্রতিশ্রুতিও কার্যকর হতে চলেছে। আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে কোনও ভাড়া ছাড়াই মহিলারা যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, সরকার গঠনের পর এত দ্রুত একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করে বড় বার্তা দিতে চাইছে নতুন প্রশাসন। এখন দেখার, বাস্তবে এই প্রকল্পগুলি কত দ্রুত কার্যকর হয় এবং কতজন মহিলা এর সুবিধা পান।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026