মলয় দে, নদীয়া :-এক দম্পতি, নিজেদের প্রথম বছরের বাৎসরিক বিবাহবার্ষিকী বাড়িতে পালন না করে, তারা পৌঁছে গেলেন শান্তিপুর তিন নম্বর রেল গেট সংলগ্ন এলাকার একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে। বিবাহবার্ষিকী অনুষ্ঠানে যে টাকা খরচ হত বাড়িতে, সেই টাকা দিয়েই এই প্রান্তিক রোজ খেটে খাওয়া মানুষগুলিকে কিছু খাদ্যসামগ্রী তুলে দিতে দেখা গেল দম্পতিকে।
শুধু খাদ্যসামগ্রী নয়, বিবাহবার্ষিকী উপলক্ষ্যে দুজনে মালা বদল করল ১০৮ বছর বয়সী এক বৃদ্ধার আশীর্বাদ নিয়ে। এই ধরনের নজিরবিহীন ঘটনা আজ দেখা গেল শান্তিপুরের মাটিতে। দম্পতি সুরজিৎ দাস, ও মাম্পি দাস, তার পরিবারের সাথে বেশ কিছুদিন ধরেই তাদের এই ইচ্ছা, আকাঙ্খার কথা জানায়, পরে সম্মতি মেলে। সুরজিৎ দাস শান্তিপুরের অতি পরিচিত ‘দিশারী’ নামে একটি সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
তাদের ইচ্ছার কথা সংগঠনেও জানানো হয় তারপরই ‘দিশারী’ পরিবারকে সাথে নিয়ে তারা বেরিয়ে পড়েন ওই প্রান্তিক মানুষগুলির সাহায্যে। এই বিষয়ে সুরজিৎ দাস জানান, “দীর্ঘ ৪০দিন ধরে লকডাউন চলছে, যারা দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ তারা কর্মহীন হয়ে ঘরে বসে আছে, তাদের একবেলা জুটছে না খাবার। তাই তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই অভিনব চিন্তাভাবনা।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…