নিউজ

করোনার টিকা তৈরি করতে ভাইরাসের চরিত্র চেনালেন দুই বাঙালি বিজ্ঞানী

করোনা ভাইরাসের আঘাতে সারা বিশ্ব আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মারণ রোগ কোভিড ১৯-এর থেকে রক্ষা পাওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের চরিত্র বিশ্লেষণ করে প্রতিষেধক টিকা তৈরিতে প্রাণপাত করে চলা সেই গবেষকদের বারবার ধোঁকা দিয়েছে করোনা ভাইরাস। ছলনাময়ী নারীর মতো ১১ বার রূপ বদল করেছে এই ভাইরাস। অবশেষে দুই বাঙালি বিজ্ঞানীর হাত ধরে করোনা ভাইরাসের চরিত্র চিনলেন বিশ্ববাসী।

কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সের বিজ্ঞানী ডঃ পার্থ মজুমদার এবং অধ্যাপক নিধান বিশ্বাসের গবেষণায় উঠে এল করোনা ভাইরাসের চরিত্র। যা কোভিড ১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে রসদ জোগাবে বিশ্ববিসীকে। তাঁদের দাবি, করোনা ভাইরাসের ‘A2a’ চরিত্রটি অন্য সব চরিত্রকে পিছনে ফেলে বিশ্ব জুড়ে আঘাত হেনে চলেছে। চলতি সপ্তাহে এই দুই বাঙালি বিজ্ঞানীর গবেষণাপত্রটি ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আই সি এম আর কর্তৃক প্রকাশিত গবেষণা বিষয়ক পত্রিকা ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে স্বীকৃতি পেতে চলেছে বলে জানা গেছে।

গবেষক দলের অন্যতম বিজ্ঞানী ড. পার্থ মজুমদার বলেন, ‘করোনা ভাইরাসের মোট ১১ টি চরিত্রের সন্ধান পাওয়া গেছে। সেগুলো হলো – ‘O’, A2, A2a, A3, B, B1…ইত্যাদি। গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাসের A2a চরিত্রটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সবচেয়ে বেশি শক্তি নিয়ে ফুসফুসে আঘাত করে করোনা ভাইরাসের এই চরিত্রটি। ভাইরাসের এই চরিত্রের কারণেই বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তবে এর প্রভাবে মৃত্যুর হার তেমন বেশি নয়।’ প্রসঙ্গত, চীনের উহান প্রদেশে সংক্রমণ ছড়ানো করোনা ভাইরাসের চরিত্রটি হলো ‘O’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026