নিউজ

রথযাত্রা উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা

আগামীকাল রথযাত্রা উপলক্ষে সরকারি কর্মচারীদের পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে সরকারি কর্মচারীরা রথযাত্রা উপলক্ষে পূর্ণ দিবস ছুটি পাননি। এবার রথযাত্রায় ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যদিও এবার করোনার প্রকোপে রথযাত্রার চিত্রটি আলাদা। এবার মায়াপুরের ইসকনের মন্দিরে নমো নমো করেই অনুষ্ঠিত হবে রথযাত্রা। প্রতিবছর দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন ইসকনের মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সাক্ষী থাকবার জন্য। তবে এবার মন্দির কতৃপক্ষ জানিয়েছে, মন্দির প্রাঙ্গণেই এবার পালিত হবে রথযাত্রা। বাইরের কোনো ভক্তকে প্রবেশ করতে দেওয়া হবে না।

অপরদিকে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে ওড়িশায় পুরীর মন্দিরে শর্তসাপেক্ষে রথযাত্রা পালন করা যাবে। মন্দিরে সেবায়তদের স্বাস্থ্য পরীক্ষার পর যদি কোনো অস্বাভাবিক কিছু না মেলে তবেই তাঁদের রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেওয়া হবে। এবার ভক্তদের প্রবেশ নিষিদ্ধ পুরীর মন্দিরে। করোনার সমস্ত গাইডলাইন মেনে চলবে রথযাত্রার অনুষ্ঠান। তবে শুধু পুরীর মন্দিরেই পালিত হবে রথযাত্রা। ওড়িশার অন্য কোথাও পালন করা হবে না রথযাত্রা।

মায়াপুর ইসকন মন্দিরে এবার সেবকরাই পালন করবেন রথযাত্রা। চন্দ্রদয় মন্দিরের উঁচু পাঁচিল দিয়ে ঘিরে তাকা জায়গাতেই পালিত হবে রথযাত্রা। ওই মন্দির প্রাঙ্গণের ভূমি দফতরে একটি অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই উল্টোরথ পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকবেন। প্রতিবছর ইসকনের মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকেন অগণিত ভক্ত। এবার তা করোনার প্রকোপে আর সম্ভব নয়। বাড়িতে বসে সোশ্যাল মিডিয়াতেই দেখতে হবে মন্দিরের অনুষ্ঠান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026