ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন। এবার বাংলা নয়, ঘূর্ণিঝড় হতে পারে ওড়িশাতে। এর আগে ফনি ঝড়ে বিশাল ক্ষতি হয়েছিল ওড়িশার। আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অবশ্য আগামী তিন দিনের মধ্যে গতিপ্রকৃতি স্পষ্ট ভাবে জানা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। ওড়িশার উপকূলে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরেই হতে পারে ঘর্ণিঝড়।
হাওয়া অফিস সোমবার দুপুরে জানিয়েছে, উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকাতে সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণ দিকে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আগামী তিন দিনে তা ধীরে ধীরে উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হবে। তাই তিনদিন পর সঠিক অবস্থান বোঝা যাবে।
এদিকে গত ২০ মে বাংলাতে আমফানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতা সহ উপকূলীয় এলাকা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। প্রচুর গাছপালা উপরে গেছে। এমনকি মৃত্যু হয়েছিল ৮৬ জনের। এরপর ৩ জুন মুম্বই উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় নিসর্গ। কিন্তু এই ঝড়ে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ওড়িশাতে ২০১৯ সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল ‘ফনি’, এই ঝড়ের ক্ষয়ক্ষতির চিহ্ন এখনও ওড়িশাতে রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…