বিনোদন

প্রাক্তন ম্যানেজারের সম্পর্কে কি সুশান্তের মৃত্যু? জটিল হচ্ছে রহস্য

হাতে ছিল ছবি, পেয়েছিলেন প্রচুর জনপ্রিয়তা তবুও কেন আত্মহত্যার পথ বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত সেই বিষয়ে কৌতূহল সবার মনে। পেশাগত নাকি ব্যক্তিগত কারণ লুকিয়ে রয়েছে মৃত্যুর পেছনে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। অন্যদিকে কেনই বা আত্মহত্যা করলেন প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান? তবে কি তাদের মৃত্যুর পেছনে রয়েছে কোন যোগসূত্র? প্রশ্ন উঠে আসছে বারবার।

জানা গিয়েছে মালাডের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রাক্তন ম্যানেজার দিশা। এরপরই নাকি মানসিকভাবে ভেঙে পড়েন সুশান্ত সিং রাজপুত। শুধু তাই নয় এই বিষয় নিয়ে ঝামেলা শুরু হয় প্রেমিকা রিয়ার সাথে। যার ফলে ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। এই ঘটনা থেকেই খটকা শুরু পুলিশের, তবে কি দুজনের মৃত্যুর পেছনে কোন যোগসূত্র রয়েছে। তবে পুলিশ দিশা এবং সুশান্তের আত্মহত্যার কারণ তদন্ত করায় খুশি নয় সুশান্ত এর পরিবার। যার ফলে বান্দ্রা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অনেকের ধারণা সুশান্তের মৃত্যুর তদন্তের জন্য সিবিআইয়ের দ্বারস্থও হতে পারে তার পরিবার।

উল্লেখযোগ্য, প্রাক্তন ম্যানেজার দিশার সাথে মার্চ মাসে মোট দু’বার কথা হয়েছিল সুশান্তের। জানা গিয়েছে দিশার মাধ্যমেই কিছুদিন আগে ১৪ কোটির একটি ওয়েব সিরিজ পেয়েছিলেন তিনি। তবে কি দিশার মৃত্যুর পর কাজ হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্কেই আত্মহত্যা করলেন এই অভিনেতা সেই বিষয়েও আশঙ্কা করছেন অনেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026