নিউজ

রাজ্যসভায় বাম-কংগ্রেসের জোট প্রার্থীর নাম ঘোষণা

রাজ্যসভার মোট ৫৫টি আসনে নির্বাচন হতে চলেছে আগামী ২৬ মার্চ, যার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচ আসনও রয়েছে৷ তৃণমূলের ৪ প্রার্থীর নাম ঘোষণা করা হলেও পঞ্চম প্রার্থী কে নিয়ে সংশয় গড়ে ওঠে৷ প্রথমে বাম-কংগ্রেসের প্রার্থী হিসেবে সীতারাম ইয়েচুরির নাম উঠে আসলেও পরে তা পরিবর্তন হয়েন সর্বসম্মতিক্রমে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়।

রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, ১৩ মার্চ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনে করা হচ্ছে আগামী ১২ মার্চ মনোনয়ন দিতে পারেন কলকাতার প্রাক্তন মেয়র। আগামী ২ এপ্রিল রাজ্য থেকে তৃণমূলের চার সাংসদ যোগেন চৌধুরী, কেডি সিং, আহমেদ হাসান ইমরান ও মনীশ গুপ্ত এই চার তৃণমূল সাংসদের ও বর্তমানে তৃনমূল ঘনিষ্ঠ সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বহিস্কৃত হয়েছেন তারও মেয়াদ শেষ হচ্ছে।

আরও পড়ুন : তৃনমুলের রাজ্যসভার প্রার্থী তালিকায় অদল-বদল, ঘোষণা দলনেত্রীর

এই প্রথম নয়, এর আগেও একবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম ঘোষণা হয়েছিল রাজ্যসভার প্রার্থী হিসেবে। কিন্তু সেইসময় সময়ের তুলনায় তার মনোনয়ন জমা দিতে দেরি হয়ে যায়, এবার তিনি কি মনোনয়ন জমা দেবেন কি না, বা আগের বারের পুনরাবৃত্তি করেন কিনা সেটাই দেখার। তবে মনোনয়ন জমা দিলে অনেকাংশে তার জয়ের সম্ভাবনা থাকছে। কারণ জেতার ক্ষেত্রে যেখানে ৪৮-৪৯টি ভোটের দরকার সেখানে বাম কংগ্রেস এর মোট ভোট রয়েছে ৫২ টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026