নিউজ

দেশজুড়ে অর্থনৈতিক মন্দা, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের

সোমবার দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস। কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেসের দাবি, ভারতীয় অর্থনীতি যেভাবে নিম্নমুখী হচ্ছে, একের পর এক অর্থনৈতিক সংস্থাগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে তাতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর নির্বাচনী প্রতীককে পদ্ম থেকে পরিবর্তন করে ‘তালা’ করা উচিত।

এই প্রসঙ্গে প্রতি বছর বিজেপির স্লোগান পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে কংগ্রেস। বিজেপি বছরের পর বছর নিজেদের স্লোগান বদলে যাচ্ছে এই অভিযোগ তুলে কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, “২০১৪ সালে, বিজেপির ভারতীয় জনতার প্রতি স্লোগান ছিল ‘১৫ লক্ষ লেলো ‘, ২০১৮ সালে তা ‘পকোড়া লেলো’তে পরিবর্তিত হয়েছিল এবং ২০২০ সালে এসে ভারতের জনগণের জন্য বিজেপির নতুন স্লোগান হয়েছে ‘তালা লেলো।”

আরও পড়ুন : প্রিয়াঙ্কা গান্ধীর থেকে ২ কোটি টাকা দিয়ে ছবি কিনেছিলেন ইয়েস ব্যাংকের কর্ণধার

কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত একটি রিপোর্টে দেখানো হয়েছে যে, চলতি অর্থ বছরের তৃতীয় পর্বে জিডিপি প্রবৃদ্ধি ৪.৭ শতাংশে নেমে গেছে। যার ফলে মোদী তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে মোদী সরকারকে। কংগ্রেস অবশ্য সরকারের এই দাবী প্রত্যাখ্যান করেছিল। তাদের দাবি, অর্থনীতির যে বৃদ্ধি সরকার দেখাচ্ছে এবং দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026