বিনোদন

মেয়ের জন্য মা খুঁজতে গিয়েই বিপদে সোহম! টলিপাড়ায় পরেছে শোরগোল

মেয়ের জন্য দ্বিতীয়বার মা খুঁজতে বেরিয়েছেন সোহম চক্রবর্তী। কথাটা শুনে অবাক লাগছে? অবাক লাগলেও বিষয়টা সত্যি। অভিনেতা মেয়ের জন্য মা খুঁজছেন ঠিকই তবে সেটা রিল লাইফে। পরিচালক রাজা চন্দ পরিচালিত ‘হার মানা হার’ ছবির শুটিংয়ের জন্য মেয়ের জন্য মা খুঁজছেন অভিনেতা। তবে আর দশটা পাঁচটা প্রেমের গল্পের মত না হলেও এই ছবিতে প্রেমের ছোঁয়া রয়েছে তা স্পষ্ট।

রাজা চন্দ পরিচালিত এই ছবিতে সোহম চক্রবর্তী বিক্রম চরিত্রে অভিনয় করছেন। যিনি পেশায় একজন সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রী মারা যাওয়ায় ১০ বছরের কন্যা সন্তানকে নিয়ে থাকেন তিনি। তাকে একাই বড় করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারবেন কাজটা মোটেই সহজ নয়। এরপরই এই সমস্যার সমাধানের জন্য তিনি তার বোন শ্রেয়সীর কাছে যান এবং তার বোনের পরামর্শে দ্বিতীয়বার মেয়ের জন্য বিয়ে করতে রাজি হন। বিয়েতে রাজি হওয়ার পরে তার জন্য মেয়ে খোঁজা শুরু হয়। আর সেখানে আবারও নতুন করে তৈরি হয় সমস্যা।

এরপর একটা মেয়ের সাথে আলাপ হয় এবং তার সাথে তার বিয়েও ঠিক হয়। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ করেই বুলবুলি নামের এক মহিলা আসেন তার এবং তার মেয়ের জীবনে। তাকে একেবারে মায়ের মত ভালবেসে ফেলে মিষ্টি। এরপর বিক্রম দোটানায় পড়ে যায়। শেষপর্যন্ত কাকে বিয়ে করবে সে? সেই টানাপোড়েনের গল্প নিয়েই ‘হার মানা হার’ তৈরি হতে চলেছে।

মৌমিতা চট্টোপাধ্যায় গল্পটি লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপে সৌগত বসু। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুশি তালুকদার ও সুদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। জানা গেছে আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026