ভাইরাল & ভিডিও

Viral: জানালার ছোট্ট খোপ দিয়েই লম্বালম্বিভাবে বাড়ির ভিতর প্রবেশ করে গেল চোর, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া আমাদের সকলের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে করেছে বিগত কয়েক বছরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি, খুব সহজেই একটি চোর বাড়িতে প্রবেশ করেছে একটি ছোট্ট জানলা দিয়ে। টুইটারে ভারতীয় পুলিশ সার্ভিসের আইপিএস অফিসার রুপিন শর্মা এই ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই চোর নিজের অসাধারণ দক্ষতায় মাধ্যমে একটি ছোট্ট জানলার খোপ থেকে নিজের পুরো শরীরটা ঘরের ভেতর ঢুকিয়ে ফেলেছে।

এই এক মিনিটের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, একজন পুলিশ অফিসার পুরো ঘটনাস্থলের সম্পূর্ণ ঘটনা আরো একবার তৈরি করার জন্য সম্পূর্ণ সুরক্ষা গ্রহণ করে ওই চোরকে বাড়িতে ঢোকার অনুমতি দিলেন। প্রথমে তার হাতকড়া খুলে দিয়ে তিনি চোরকে বললেন তার দক্ষতা প্রদর্শন করতে। আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি ওই চোর প্রথমে জানলার উপরে উঠে পড়ল, তারপরে প্রথমে নিজের পা ওই জানালার ভিতর দিয়ে প্রবেশ করানো। এরপর অপর পা ওই জানালার ভিতর দিয়ে প্রবেশ করিয়ে ধীরে ধীরে নিজের সম্পূর্ণ শরীরটি জানালার ভিতর দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে ফেলল।

এরকম ভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে একটি জানলার ছোট্ট ফাঁক থেকে বাড়ির ভিতর প্রবেশ করে যাওয়া খুবই শক্ত বিষয়। কিন্তু এই চোর নিজের অসাধারণ দক্ষতায় খুব সহজেই এই কাজটি করে ফেলে। ওই জানলার খোপ থেকে লম্বালম্বিভাবে নিজের শরীরটা বাড়ির ভেতরে ঢুকিয়ে মাত্র এক মিনিটের মধ্যে প্রবেশ করে ফেলে ওই চোর। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে লম্বালম্বিভাবে খুব সহজে কোন শুরু জায়গা থেকে প্রবেশ করা যায়।

নেটিজেনদের কাছে এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি একেবারে ভাইরাল হয়ে উঠেছে। নেটিজেনদের কাছে এই ভিডিও অত্যন্ত জনপ্রিয়। অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন এবং অনেকেই এই ভিডিওর নিচে নিজেদের কমেন্ট করেছেন। তবে অনেকেই আবার এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত, কারণ যদি এত সহজে জানলা বন্ধ থাকা সত্ত্বেও কোন চোর বাড়ির ভিতর প্রবেশ করে, তাহলে তো আর জানলা থাকা না থাকার কোন মানেই থাকবে না। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি একনজরে আরো একবার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026