নিউজ

ধেয়ে আসছে আরও একটি গ্রহাণু, বিশ্ববাসীকে সতর্ক করলো নাসা

করোনা মহামারীর বেসামাল গোটা বিশ্ব। ইতিমধ্যে বহু মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারাও গিয়েছেন অসংখ্য মানুষ। যার জেরে ধসে পড়েছে বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই আবার অন্য রকমের এক আশঙ্কার কথা শোনাল নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সে দেশের সাধারণ নির্বাচনের ঠিক আগেই পৃথিবীর খুব কাছাকাছি আসতে চলেছে একটি গ্রহাণু। বিজ্ঞানীরা যার নামকরণ করেছেন ২০১৮ ভিপিআই। আকারে অবশ্য খুব একটা বড় নয় গ্রহাণুটি। এর ব্যাস প্রায় ৬ ফুটের কাছাকাছি।

বারবার পৃথিবীর দিকে ধেয়ে আসা এই গ্রহাণুগুলো কি ধরনের ক্ষতি করতে পারে, তা বিশ্লেষণে বর্তমানে ব্যস্ত রয়েছে নাসা। তবে এই গ্রহাণুটি পৃথিবীকে স্পর্শ করবে কিনা সেই নিয়ে ধন্দে রয়েছেন বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীদের দাবি, আকারে ছোট হলেও পৃথিবীকে ছুঁয়ে যাওয়ার বা আছড়ে পড়ার সামান্য একটা সম্ভাবনা রয়েছে এই গ্রহাণুটির। তবে এর ফলে বড়সড় কোনও আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছে নাসা।

প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর আমেরিকার সাধারণ নির্বাচন। তার ঠিক আগেই পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে ওই গ্রহাণু। জানা গেছে, ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার পালোরমার অবজারভেটরি থেকে এই গ্রহাণুর অস্তিত্ব সম্পর্কে প্রথম জানতে পারা যায়। সেই থেকেই এই স্পেস-রকটির উপর নজর রেখে এসেছেন মহাকাশ গবেষকরা।

খুব সম্প্রতি অন্য একটি গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে। ভারত মহাসাগর থেকে ২ হাজার ৯৫০ কিলোমিটার দূর দিয়ে ওই গ্রহাণু উড়ে যায় বলে দাবি নাসার। তাদের দাবি, মধ্যরাতে উড়ে যাওয়া ওই গ্রহাণুটির ছবি তুলতে সক্ষম হয়েছে সক্ষম হয়েছে নাসা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026