কানপুরে এক হিন্দু যুবতীর বিয়েকে ‘লাভ জিহাদ’-এর ঘটনা বলে প্রচার করছে এক শ্রেণীর মানুষ। যদিও মেয়েটি জানিয়েছে যে, তিনি তার নিজের ইচ্ছাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অন্যদিকে, একটা বিশ্বাস থেকেই এই বিয়েটা তিনি করেছেন বলে দাবি ওই যুবতীর। কিন্তু বজরং দলের স্থানীয় শাখা একজন প্রাপ্তবয়স্ক মেয়ে শালিনীর এই পছন্দটি মেনে নিতে অস্বীকার করেন। একজন প্রাপ্তবয়স্ক মেয়ের যে নিজস্ব পছন্দ থাকতে পারে এই সত্যটি মেনে নিতেও রাজি নয় তারা। এই নিয়ে রবিবার রাতে বজরং দলের কর্মীরা কিদওয়াই নগরের রাস্তায় ঝামেলার সূত্রপাত ঘটায় এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।
কানপুরের বড়ার বাসিন্দা শালিনী যাদব (২১) গত সপ্তাহে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যাতে তিনি উল্লেখ করেন যে, অন্য ধর্মের প্রেমিককে বিয়ে করার জন্য তাকে তার পরিবারের কাছ থেকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এর জন্য তাকে নিজের সুরক্ষা চাইতে দেখা গিয়েছিল। ভিডিওতে শালিনী আরও দাবি করেছেন যে, তিনি শালিনী থেকে নাম পরিবর্তন করে ফিজা ফাতেমা গ্রহণ করেছেন। গত ২ জুলাই গাজিয়াবাদে নিজের ইচ্ছার আদালতে মোহাম্মদ ফয়জলকে বিয়ে করেছেন বলেও জানান তিনি। তার অভিযোগ, বিয়ের পর তার পরিবার তার স্বামীর বিরুদ্ধে একটি মিথ্যে এফআইআর দায়ের করেছে। তিনি জানান যে, ২৯ শে জুন তিনি তার নিজের ইচ্ছার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।
শালিনীর পরিবার কিদওয়াই নগর থানায় মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। বজরঙ্গ দলের কর্মীরা অভিযোগ করেছেন যে এটি একটি ‘লাভ জিহাদ’-এর ঘটনা। এই ঘটনায় মোহাম্মদ ফয়জলকে দ্রুত গ্রেপ্তার করা উচিত বলে দাবি বজরং দলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…