সংবাদ মাধ্যমের সামনে বরাবরই অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীকে। বিভিন্ন সাক্ষাৎকার কি ফটোশ্যুটে অত্যন্ত হালকা মেজাজে পাওয়া যায় এই তারকাকে।
করোনার বন্দীদশায় গণেশ চতুর্থীর আরাধনার জন্য বাইরে বেরোতে না পারলেও এবারে ঘরোয়া ভাবে পুজোয় মাততে দেখা গেছে সেলিব্রিটিদের। ঘরেই করেছেন সিদ্ধিদাতার আরাধনা। সেরকমই শিল্পা শেঠীকেও দেখা গেছে বাড়িতে গণপতির প্রতিষ্ঠা করে পুজো করতে। গণেশ ঠাকুরের ভাসান উপলক্ষ্যে শিল্পার বাড়ির বাইরে এসে কথাবার্তা বলার একটি মজার ভিডিও ভাইরাল হল ইনস্টাগ্রামে।
ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির বাইরে উপস্থিত সাংবাদিকদের হাতে লাড্ডুর প্লেট বিতরণ করার সময় শিল্পা রসিকতা করে বলছেন–‘সব লাড্ডু নিয়ে যাও, তবে প্লেট গুলো ফেরত দিয়ে যেও।’ নিজের রসিকতায় নিজেই হেসে ফেলছেন শিল্পা। তাঁর এই মনখোলা ঠাট্টায় যোগ দিয়ে দুএকজন সাংবাদিককেও মজার উত্তর দিতে শোনা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…