বিনোদন

মাদক কান্ডে গ্রেফতার বলিউড কোরিওগ্রাফার, পুলিশি হানায় উদ্ধার মাদক

যতদিন এগোচ্ছে ততই যেন সুশান্তের মৃত্যুজট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। বর্তমানে সুশান্তের কেস মাদকযোগে স্থান পেয়েছে। মুম্বাই পুলিশের হাত থেকে এই তদন্ত গেছে সিবিআই এর হাতে। এর পর এই তদন্ত গিয়ে কড়া নারে এনসিবি-র দপ্তরে। সুশান্ত কেসে রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর ২৫ জন সেলিব্রিটির নাম রিয়া চক্রবর্তী এনসিবি-র হাতে দেয়। এরপরেই তদন্তের মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে।

সুশান্ত কেসে মাদককাণ্ডে নাম জড়ান সারা আলি খান সহ আরও চার জন। এবারে, মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল বলিউড অভিনেতা কিশোর অমান শেট্টিকে। এর পাশাপাশি ম্যাঙ্গালোর পুলিশ গ্রেফতার করেন আকিল নওশিল নামের আরও এক মাদক পাচারকারীকেও।

এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হবে এই দুই অভিযুক্তকে। ঠিক যেভাবে রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জেরা করা হয়েছিলো, সেই একইভাবে জেরা করা হবে কিশোর অমান শেট্টিকে এবং আকিল নওশিলকে। উল্লেখ্য, কিশোর অমান শেট্টিকে দেখা যায় বলিউডের সুপারহিট ছবি এবিসিডি-তে।

উল্লেখ্য, বলিউডের পর্দা ফাঁস করার জন্য কঙ্গনা একাই যথেষ্ট। ইতিমধ্যে বহু নাম কঙ্গনা প্রকাশ্যে এনেছেন। কঙ্গনাকে সাপোর্ট করে এগিয়ে এসেছেন, রবি কিষেণ, মুকেশ খান্না। তবে বলিউডের অধিকাংশ তাবড় তাবড় অভিনেতা পরিচালক একেবারেই চুপ। অভিনেত্রী জয়া বচ্চন সাংসদে বলিউডের ইমেজ ঠিক করতে চাইলে তাঁকেও মোক্ষম জবাব দিয়েছেন মুকেশ খান্না ও রবি কিষেণ। সুশান্তের ফ্যানেদের কাছে সব থেকে বড় প্রশ্ন কোথায় গেলেন বলিউডের জনপ্রিয় নেতারা? তবে কি সবাই ভয় পেয়েছে? ইতিমধ্যে, দিল্লির প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শিরসা এনসিবি-র কাছে করণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026