খেলা

RCB vs SRH : এই ১১ জন প্লেয়ারকে নিয়ে মাঠে নামতে পারে বিরাট কোহলির দল

কালকের পাঞ্জাব বনাম দিল্লির রুদ্ধশাস ম্যাচের পর আজ মুখোমুখি হতে চলেছে কোহলির ব্যাঙ্গালোর ও ওয়ারনারের হায়দ্রাবাদ। কিন্তু কি হতে চলেছে তাদের প্রথম একাদশ, তা নিয়ে ক্রিকেট ফ্যানদের আগ্রহ তুঙ্গে। ডেল স্টেন না মঈন আলি। দুবাইয়ের কন্ডিশনে কাকে জায়গা দেবেন কোহলি তার টিমে। বাংলার ঋদ্ধিমান সাহা কি প্রথম একাদশে জায়গা পাবেন। এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে।আসুন দেখে নেওয়া যাক কি হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ।

সানরাইজার্স হায়দরাবাদ: গতকালের ম্যাচে দুটি দলই মিডিল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাব অনুভব করছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ,কেন উইলিয়ামসন কে দলের বাইরে রাখার ভুল করবেনা তারা। লোয়ার মিডিল অর্ডারে জম্মু কাশ্মীরের আব্দুল সামাদকে খেলানোর সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার(অধিনায়ক), জনি বেয়ারিস্টো(উইকেট রক্ষক), মনীশ পান্ডে,কেন উইলিয়ামসন, প্রিয়াম গর্গ/ বিরাট সিংহ, আব্দুল সামাদ, বিজয় শঙ্কর, রশিদ খান,ভুবনেশ্বর কুমার,সন্দীপ শর্মা, খলিল আহমেদ/সিদ্ধার্থ কল

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: অ্যারন ফিঞ্চ , এবি ডেভিলিয়ার্স এবং ক্রিস মরিস এই তিনজন বিদেশীর খেলা প্রায় নিশ্চিত। চতুর্থ বিদেশি হিসেবে মঈন আলী না ডেল স্টেন খেলবেন সেটা বড় প্রশ্ন।তবে দুবায়ের পিচ দেখে ডেল স্টেন কেই অগ্রাধিকার দেবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ডেভিলিয়ার্স কে নেটে গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা গেছে, সম্ভবত তিনিই উইকেটকিপারের ভূমিকা পালন করবেন। যার অর্থ পার্থিব প্যাটেলকে দলের বাইরে থাকতে হবে।

সম্ভাব্য একাদশ: দেবদত্ত পাড়েকল,অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি(অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স(উইকেট রক্ষক), গুরকিরাত সিং, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর/ পবন নেগী, ডেল স্টেন,নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026