রাজ্য

গাড়িতে নীল বাতি, কেন্দ্রীয় সরকারের বোর্ড! শহরে আরও এক জালিয়াতের হদিস

দেবাঞ্জন দেবের পর শহরে আরো এক জালিয়াত। এবারের সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার সেজে গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরার অভিযোগ উঠল বেনিয়াপুকুর থেকে গ্রেফতার এক ব্যক্তির উপরে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ সাদিক এবং গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেবাঞ্জন এর কান্ড সামনে আসার পর থেকেই বেশ সতর্ক হয়ে গিয়েছে কলকাতা পুলিশ। লালবাতি এবং নির্বাচন আগানো প্রত্যেকটি গাড়িকে তারা চেকিং করছে। কিছু কিছু ক্ষেত্রে সন্দেহজনক কিছু মনে হলে তারা গাড়ি দাঁড় করিয়ে চেক করছে এবং কাগজপত্র চাইছে।

সেই নিয়ম অনুযায়ী মঙ্গলবার বেনিয়াপুকুর থানার নিউ পার্ক স্ট্রিট এলাকায় একটি নীল বাতি লাগানো গাড়ি নজরে পড়ে পুলিশের। সেই গাড়িতে নীল বাতি সামনে ভিআইপি পারকিং লেখা ছিল। তৎক্ষণাৎ সন্দেহ হয় কলকাতা পুলিশের। তারা গাড়ি দাঁড় করিয়ে চেকিং করতে চান। জানা যাচ্ছে ওই গাড়ি চালাচ্ছিলেন মোহাম্মদ সাদিক নামে একজন যুবক। এবং তিনি নিজেকে সেন্ট্রাল ভিজিলান্স অফিসার হিসেবে পরিচয় দিয়েছিলেন।

তারপরেই পুলিশ তার কাছ থেকে সেই সংক্রান্ত নথি আদায় করতে চায়। প্রথমে পুলিশ কর্তাদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন ওই যুবক কিন্তু তারপরে কাগজ না দেখাতে পারায় ওই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তদন্তের পর কলকাতা পুলিশ জানিয়েছে কমিশনার তো দূর অস্ত, ওই ছেলেটি ভিজিলান্স কমিশনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তাহলে মোঃ সাজিদ কি কোন প্রতারণা চক্র চালাচ্ছে? কলকাতা পুলিশের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন এটাই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026