রাজ্য

ফের ধাক্কা! রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে আবারও জটিলতা।সম্প্রতি রাজ্য সরকারের তরফে ইন্টারভিউয়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাকে ব্যাপক স্বজনপোষণ করা হয়েছে এবং নিয়ম মেনে সেই তালিকা প্রকাশ করা হয়নি, এই অভিযোগে একাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে।

এই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। আদালতে তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার আবারও এই মামলার শুনানি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য উচ্চ প্রাথমিকে এবছর ১৪,৫০০ শিক্ষক নিয়োগের ঘোষণা করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার।

অন্যদিকে মামলাকারীদের দাবি, রাজ্য সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অসঙ্গতি রয়েছে এবং সেই তালিকা তৈরি করার ক্ষেত্রে ব্যাপক স্বজনপোষণ এবং দুর্নীতি হয়েছে। তার জেরে গত তালিকায় নাম থাকে অনেক যোগ্য প্রার্থীর নাম এই তালিকায় রাখা হয়নি। আদালতে এই অভিযোগে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীরা।।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে প্রচুর শূন্যপদ নিয়োগ করা হবে। পুজোর আগে উচ্চ প্রাথমিকে প্রায় ১৪,৫০০ এবং প্রাথমিকে ১০,০০০ পদে নিয়োগ হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি ঘোষণা করে দিয়েছেন সব মিলিয়ে ৩২,০০০ শুন্য পদে নিয়োগ করা হবে। সকলকে আশ্বাস দিয়ে তার বক্তব্য এখানে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে লবী বাজি করার কোন প্রয়োজন হবে না।

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026