বিনোদন

প্রতিশোধ নয়, শান্তির খোঁজ পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী অভিনয় জগতে নতুন মাইলস্টোনে পা রাখলেন। এতদিন অভিনেত্রীকে বিভিন্ন রকম সিনেমাতে দেখা গিয়েছে। এমনকি কিছু রিয়ালিটি শোয়ের বিচারক, সঞ্চালিকা হিসেবে ও দেখা গিয়েছে। তবে এবার অভিনেত্রী পা রাখছেন ওয়েব সিরিজ দিয়ে। হইচইয়ের ‘দুজনে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। আগামী ৯ জুলাই ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। ইতিমধ্যে এই নতুন ওয়ে সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে যা বেশ প্রশংসা পেয়েছে।

সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী বেশ ভালোই সক্রিয়। কিছুদিন ধরে নানান ফটোসেশানের ছবি শেয়ার করছিলেন। এই লকডাউনে ফের একের পর এক উষ্ণ ফটোসেশানে কাঁপাচ্ছেন অভিনেত্রী। কখনো বিয়ের লাল বেনারসী মাথায় মুকুট পড়ে তো কখনো বোল্ড ফটোশুট। তবে এবারে কোনো ফটোসেশান নয়। ইন্সটাগ্রাম স্টোরিতে এক অন্য বার্তা দিলেন শ্রাবন্তী। লিখলেন, যে নারী প্রতিশোধ স্পৃহার পরিবর্তে এক পশলা শান্তি খুঁজে পেয়েছে, তাকে কখনো বিব্রত করা সম্ভব নয়শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রামে মঙ্গলবার সকালে এমনই এক আবেগঘন বার্তাই ভেসে এল৷

প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিয়ে ভুলে অভিনেত্রী এখন চতুর্থ প্রেমে মজেছেন। হ্যাঁ শ্রাবন্তী চ্যাটার্জির জীবনে নতুন বসন্ত পা দিয়েছে। ভোটে হেরে গিয়েছেন সে সব দুঃখ ভুলে প্রেম করছেন অভিনেত্রী। ভোটের আগেই শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি নতুন করে নতুন বসন্ত উপভোগ করছেন। এই বসন্তের কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে অভিনেত্রীর আবাসনেই। এই ‘চর্চিত প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। নামী একজন ব্যবসায়ী। এই জুটির প্রেম এখন এই লকডাউনে বেশ এগিয়ে গিয়েছে ধাপ বাই ধাপ। আর জমেও উঠেছে।

অবশ্য অভিনেত্রী শ্রাবন্তী নিজের চতুর্থ প্রেম নিয়ে এখনও পর্যন্ত কোনো বাক্যই খরচ করেননি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী , আগের তিনটি সম্পর্ক ‘ওয়ার্ক’ না করায় এই প্রেমকে অন্তরালেই রাখতে চান অভিনেত্রী। তাই ব্যক্তিগত জীবন নিয়ে এবারে মুখে কুলুপ। উল্লেখ্য, গত বছর পুজোর সময় থেকে তৃতীয় স্বামী রোশন আর শ্রাবন্তী আলাদা থাকা শুরু করেছেন। সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে এসেছিল অনেকদিন আগেই। বহুদিন ধরেই আলাদা থাকছেন। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই একে অপরকে কটাক্ষ করেছেন। কিছুদিন আগে রোশন জানিয়েছেন এই মুহূর্তে তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স চাননা। তিনি অভিনেত্রীর সাথে এখনো সংসার করত্র চান। তবে অভিনেত্রী রোশনের সাথে থাকবে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। তবে অভিনেত্রীর মঙ্গলবার এই ইন্সটাগ্রাম স্টোরি রোশনকে ভুলে অভিরুপের কাছে শান্তির কথা বললেন? পুরোটাই আন্দাজ সময় এলে জানা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026