নিউজ

মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি বিরোধী জোট

অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলো শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের বিজেপি বিরোধী জোট। শনিবার রাত ৮ টা ২৫ মিনিটে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পিটিশন জমা করেন শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের নেতারা। রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে এই নিয়ে শুনানি হতে পারে উচ্চ আদালতে। তবে কোন বেঞ্চে হবে শুনানি, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আজ দিনভর মহারাষ্ট্রের সরকার গঠন নাটক অব্যাহত। গতকাল পর্যন্ত ঠিক ছিল শিবসেনার উদ্ভব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করে সরকার গড়ছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট। কিন্তু সকাল হতে বদলে যায় ছবি। এনসিপির সমর্থন তাদের দিকে রয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী পদে বসেন এনসিপির অজিত পাওয়ার।

বেলা বাড়লে নাটক অন্য মোড় নেয়। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার উদ্ভব ঠাকরেকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, অজিতের সিদ্ধান্ত তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এনসিপি সমর্থন করছে না বিজেপিকে। সরকারে বসবে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের অবিজেপি জোট। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন জোট নেতৃত্ব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026