অরূপ মাহাত: প্রতিশ্রুতি মতো কাজ করা শুরু করেছে মোদী সরকার। এবার বেঁধে দেওয়া হলো সেই কাজের সময়সীমা। কেন্দ্রীয় প্রকল্পে প্রতিটি পরিবারের মাথার ওপর ছাদ তুলে দেওয়ার কাজ চলছে দ্রুত কদমে। সেই কাজ নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিল সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন জানান, ‘২০২২ সালের মধ্যে প্রতিটি পরিবারের বাড়ি তৈরী করবে কেন্দ্র সরকার।’ মোদী সরকারের এই প্রকল্পের ফলে একটিও গৃহহীন পরিবার থাকবে না বলেই জানিয়েছেন তিনি।
শুধু তাই নয়, প্রতিটি পরিবারের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও করছে কেন্দ্র। এর জন্যও সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। দ্বিতীয় মোদী সরকারের জামানা শেষ হওয়ার আগেই সেই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এই প্রকল্প প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘২০২৪-এর মধ্যে প্রতিটি পরিবারের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে মোদী সরকার।’ তবে ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রাক্কালে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…