নিউজ

শরীরে নিজে থেকেই তৈরি হচ্ছে করোনার অ্যান্টিবডি, প্রমাণ মিলল সিরো সার্ভের রিপোর্টে

দেশ জুড়ে ক্রমেই দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ক্রমাগত করোনায় আক্রান্তের হার বাড়ছে। ১০ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত। বিশ্বের তাবড়-তাবড় দেশকে পিছনে ফেলে করোনা সংক্রমণের নিরিখে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভারত। আর এই দ্রুত হারে করোনা সংক্রমণের কারণে নয়াদিল্লিতে একটি সিরো সার্ভে করা হয়। এই সার্ভের পরে যে রিপোর্ট এসেছে তাতে মাথায় হাত দিল্লি সরকার সহ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।

সার্ভের রিপোর্ট অনুযায়ী, গত ৬ মাসে দিল্লির ২৩.৮৪ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ৷ কিন্তু তাঁদের দেহে করোনা আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ মেলেনি। আর তাতেই অবাক স্বাস্থ্য মন্ত্রক। ২৭শে জুন থেকে ১০ই জুলাই পর্যন্ত যে সিরো সার্ভে করা হয় তাতে ২১ হাজার ৩৮৭টি স্যাম্পেল নিয়ে সার্ভে করা হয়েছিল। যাঁদের শরীরে করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পওয়া গিয়েছে তাঁরা করোনায় উপসর্গে আক্রান্ত হননি। এই সিরো সার্ভের রিপোর্ট পাওয়ার পর বলা হচ্ছে যদি নয়াদিল্লির জনসংখ্যা ২ কোটি হয় তবে ৪৭ শতাংশ মানুষের শরীরে করোনার সংক্রমণ ঘটেছে।

দিল্লিতে ১১ টি জেলাতেই এই সিরো সার্ভে করা হয়। নমুনা সংগ্রহ করা হয় বাড়ি বাড়ি গিয়ে। নমুনা সংগ্রহের পর তা গবেষণা করা হয়। আর তাতে যা রিপোর্ট পাওয়া যায় তা জেনে চক্ষুচড়ক গাছ বিশেষজ্ঞ মহল থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। এই রিপোর্টের পর জানান হয়েছে, ২৩.৪৮ শতাংশ মানুষের শরীরে ইতিমধ্যে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। যা অনেকটা স্বস্তির খবর। অর্থাৎ সিরো সার্ভের দ্বারা প্রমানিত একটা বড় অংশ করোনা সংক্রমিত হওয়ার পর অ্যাসিম্পটম্যাটিক থাকা অবস্থায় সেরে গিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026