নিউজ

করোনা মহামারীর জের, বাতিল এবছরের অমরনাথ যাত্রা

করোনার সংক্রমণের জেরে এবছরের জন্য বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা ও। মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে এবছরের জন্য বাতিল করা হচ্ছে অমরনাথ যাত্রা। দেশে যেভাবে সংক্রমণের হার বাড়ছে, সেখানে অমরনাথ যাত্রা হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে বোর্ডের বৈঠকের পর এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর ২৩ জুন যাত্রা শুরুর কথা হলেও সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। তারপরে ২১ জুলাই যাত্রা হতে পারে এমনটাই শোনা যায়। বিশেষ কিছু পরিকল্পনা ও করা হয়েছিল। ঠিক করা হয়েছিল করোনা টেস্ট করিয়ে সাধু এবং সাধারণ তীর্থযাত্রীদের মিলিয়ে ৫০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। দরকারে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হবে এমনটাও সিদ্ধান্ত নেওয়া হয়।

অমরনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উঁচুতে জম্মু-কাশ্মীরে অবস্থিত। যা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবেই পরিচিত। বছরের একটি সময়ই পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মহাদেবের মন্দিরের দরজা। প্রচুর সংখ্যক তীর্থযাত্রীদের ভিড় হয় এই সময়। তবে সংক্রমণের জেরে এইবছর বাতিল করা হয় অমরনাথ যাত্রা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026