চীনকে চাপে রাখতে লাদাখ সীমান্তে Mig-29k মোতায়েন করছে নৌসেনা
সম্প্রতি সীমান্ত থেকে চীন সেনা সরানোর কথা জানিয়েছে। ইতিমধ্যেই নিয়ন্ত্রণরেখা বরাবর বেশিরভাগ পোস্ট থেকেই সেনা সরিয়েছে চীন। কিন্তু ইতিহাসের কথা মনে করে সীমান্তে নিজেদের নজরদারি বজায় রেখেছে ভারত। এই অবস্থায় আজ ভারতীয় নৌসেনা তাদের হাতে থাকা ৪০ টি Mig-29k যুদ্ধবিমানের মধ্যে ১৮ টি দেশের উত্তর সীমান্তের বিমান ঘাঁটিতে মোতায়েন করবে বলে জানিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের পরামর্শের পরে এটি ঘটছে বলে জানা যাচ্ছে। এই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থল সেনা, বায়ু সেনা এবং নৌসেনাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই নৌসেনার হাতে থাকা এই অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের যে বিমানঘাঁটি আছে সেখানে মোতায়েন করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে খুব শীঘ্রই ব্যবহার করা যায়।
ভারতীয় নৌসেনা ভারত মহাসাগরেও নজর রাখছে। ভারত মহাসাগরের দিকে চীন সেনার গতিবিধির দিকেও নজর রাখা হচ্ছে নৌসেনার তরফে। নৌসেনার তরফে জানানো হয়েছে, ভারত মহাসাগরের দিক থেকে কোনো আক্রমণ ঘটলে তার জন্যে তৈরি আছে নৌবাহিনী। প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নৌমহড়া চালিয়েছে ভারতীয় নৌসেনা। বিশেষজ্ঞদের মতে চীনকে চাপে রাখতেই এই যৌথ নৌমহড়া চালানো হয়েছে ভারত ও আমেরিকার তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…