কলকাতাবাসীর দেহে কতটা অ্যান্টিবডি তৈরী হচ্ছে, জানতে বিশেষ অ্যান্টিবডি টেস্ট করবে কলকাতা পুরসভা
কলকাতা পুরসভার নতুন উদ্যোগ। শহরবাসীর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা তা দেখতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। একে বলা হয় ‘সেরোলজিক্যাল সার্ভে’, আর এর জন্য ১৬ টি ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। এই ওয়ার্ডগুলি পিছু ৪০ জন নাগরিকের রক্ত দিয়ে নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি শহরের ৫ টি ওয়ার্ড বেছে নেওয়া হচ্ছে, এই ৫ টি ওয়ার্ড হল সেই ওয়ার্ড যেগুলি দীর্ঘদিন ধরে কন্টেনমেন্ট জোন রয়েছে। এই ৫ টি ওয়ার্ডের এলাকা থেকে ১০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে।
কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই সব নমুনা সংগ্রহ করে চেন্নাইয়ের আইসিএমআর-এ পাঠানো হবে। আর নমুনা পাঠানোর প্রায় ১ মাস পর রিপোর্ট মিলবে। এই পরীক্ষার মাধ্যমে দেখা হবে মানুষের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরী হচ্ছে। আর রিপোর্ট দেখে বাকি ওয়ার্ডগুলিতেও পরীক্ষা চালু করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।
পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে যে কিভাবে বা কাদের বেঁচে নেওয়া হবে সেটাও একটা পদ্ধতি মেনে করা হবে। এদিকে ১০ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, দেশে সক্রিয় করোনা আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেশি। যা কিছুটা স্বস্তি দিয়েছে বিশেষজ্ঞদের। কিন্তু কলকাতাতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে কলকাতাতেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…