করোনা সংক্রমণ রুখতে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বেলুড়মঠ
ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। প্রায় দুইমাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবার খুলছে বেলুড় মঠ। তবে সম্পূর্ণ করোনা বিধি মেনেই ঢুকতে হবে মঠে, বৃহস্পতিবার মঠ কর্তৃপক্ষের তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী সোমবার ১৫ই জুন থেকেই খুলে যাবে বেলুড় মঠ। কঠোর নিয়মের ঘেরাটোপে খুলছে বেলুড় মঠ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঠের বাইরে অস্থায়ী ছাউনি তৈরি করা হবে। সেখানেই হবে থার্মাল স্ক্রিনিং। বাইরে কত ভিড় হবে সেই দেখেই ঠিক করা হবে মঠের ভিতর কতজন ঢুকতে পারবে।
মঠের ভিতর অনেকে একসাথে ঢুকতে পারলেও মূল মন্দিরে একসাথে ১০ জনের বেশি ঢুকতে পারবে না। রামকৃষ্ণ দেবের মূর্তি একবার দেখেই বাইরে বেরিয়ে যেতে হবে। মূল মন্দিরে আগে বসে ধ্যান করা যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা করা যাবেনা। এমনকি মহারাজদের সাথে দেখাও করা যাবেনা। সন্ধ্যারতি বা মঙ্গলারতিও দেখতে পারবেনা ভক্তরা। ভক্তরা যাতে সামাজিক দূরত্ব মেনে চলে, তার জন্য মঠের বাইরে মার্কিং করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।
লকডাউনের শুরু থেকেই সাধারণ ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। রাজ্য সরকার ১লা জুন মন্দির-মসজিদ-গীর্জা খোলার অনুমতি দেয়। সেই মতোই বেলুড় মঠের দরজা খুলে যাচ্ছে সাধারণ ভক্তদের জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…