করোনার দাপটে মুখ্যমন্ত্রীর মনোবল বাড়াতে কালি মায়ের উপরই ভরসা অনুব্রতর, প্রার্থনা করলেন তারাপিঠে। বরাবরই কালি ঠাকুরের ভক্ত বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। করোনা সংক্রমণ এড়াতে লক ডাউন গোটা দেশ, জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ তারাপিঠ। গত বৃহস্পতিবার তারাপিঠের কালি মন্দিরে একটি যজ্ঞের আয়োজন করেন ওই দাপুটে তৃনমুল নেতা। এই মহামারীর সময়ে আপাতত কালি মায়ের উপরই ভরসা রেখেছেন বীরভূমের তৃনমুল নেতা। তিনি কালি ঠাকুরের ভক্ত হিসেবে পরিচিত।
বর্তমানে দেশে করোনার সংক্রমণের হার বাড়তে থাকার সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনার রুগী মিলেছে। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এক প্রৌঢ়। করোনার সংক্রমণ ঠেকাতে লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ।এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সতর্ক বার্তা। পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিয়ত।
মুখ্যমন্ত্রীর কাজের প্রসংশা করে অনুব্রত মন্ডল বলেন, “রাজ্যের মানুষ যাতে ভালো থাকে তার জন্য দিনরাত এক করে কাজ করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। কালি মায়ের কাছে প্রার্থনা করেছি, মুখ্যমন্ত্রীকে আরও শক্তি, তার মনোবল আরও বাড়ুক।” এই মহামারীর সময়ে আপাতত কালি মায়ের উপরই ভরসা রেখেছেন বীরভূমের তৃনমুল নেতা। তিনি কালি ঠাকুরের ভক্ত হিসেবে পরিচিত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…