করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য ভারতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। যার ফলে দেশের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার দেশের গরিব মানুষদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদী দেশের এই দরিদ্র মানুষদের কথা ভেবে তহবিল খুলেছেন।
প্রধানমন্ত্রীর এই তহবিলে অর্থ সাহায্য করেছেন অনেকেই। এবার অর্থ সাহায্য করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। বৃহস্পতিবার তারা বলেছেন যে চলতি লকডাউনের মাঝে যে কোনো একদিনের বেতনের টাকা তারা প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেবেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর এক আধিকারিক বলেছেন যে দেশের জন্যই কাজ করার তাদের ধর্ম। তাদের এই টাকা দেবার ফলে প্রধানমন্ত্রীর তহবিলে সকলের ভালো হবে বলে তিনি উল্লেখ করেছেন।
সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৩ লক্ষ আধা সামরিক বাহিনীর জওয়ান এই টাকা দিতে সম্মতি দিয়েছেন। এরফলে প্রায় ৩৩ কোটি টাকা দেবেন তারা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী একটি চেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে খুব শীঘ্রই তুলে দেবেন বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…