অরূপ মাহাত: রাজ্যের প্রভাবশালী নেতা তিনি। খোদ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই। অথচ বেশ কিছুদিন ধরেই ময়দানে নেই বীরভূমের একনিষ্ঠ তৃণমূল কর্মী অনুব্রত মন্ডল। নিজেকে বারবার তৃণমূলের অনুগত সৈনিক বলে দাবি করা সেই নেতাকে নিয়েই এবার প্রশ্ন উঠলো। অনুব্রত মন্ডলের বিজেপিতে যোগদানের জল্পনা উস্কে দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
গতকাল, মঙ্গলবার সিউড়িতে বিজেপির অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি এই বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘মামলার হাত থেকে বাঁচতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চাইছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল।’ শুধু তাই নয় এই মঞ্চ থেকেই অনুব্রত সহ বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নজিরবিহীন আক্রমণ করেন তিনি। তিনি বলেন, ‘১২ দিন আগে ৩০০ গুন্ডা নিয়ে অনুব্রত মন্ডল আমাকে হারাতে এসেছিল। কিন্তু আমি তা রুখে দিয়েছি।
ওই কেষ্ট মন্ডল আসলে কয়লা চোর, বালি চোর।’ এদিন বীরভূম জেলা পুলিশকেও একহাত নেন তিনি, ‘পুলিশগুলো তো এখন তৃণমূলের লোক হয়ে গিয়েছে।’ বিজেপি সাংসদের এমন মন্তব্যের পরই জল্পনা ছড়ায় তবে কি দিদির একদা প্রিয় ভাইও গেরুয়া শিবিরে পা বাড়িয়ে রেখেছে? সব প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…